KKR: ২০২৬ আইপিএল মৌসুমে (IPL 2026) মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স যেন একেবারেই আশানুরূপ নয়। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি এবারে যেন একেবারেই তাদের ছন্দ হারিয়ে ফেলেছে। টুর্নামেন্ট যত এগিয়েছে ততই পরিস্থিতি তাদের পক্ষে জটিল দাঁড়িয়েছে। পয়েন্ট টেবিলের হিসেবে প্লে অফ থেকে একেবারেই ছিটকে গিয়েছে। অন্যদিকে, দলের মূল ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সেই দুই ম্যাচে অনুপস্থিত। মুম্বাই পল্টন তাদের পরের ম্যাচটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে আর সূত্রের দাবি এই ম্যাচে নাকি উপলব্ধ থাকবে না হার্দিক। গুজরাট টাইটান্সের পর হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রত্যাবর্তন যেন ছিল একটা আলাদাই চমক।
ছন্দ হারিয়ে বিষণ্ণ হার্দিক পান্ডিয়া

বিশেষ করে রোহিত শর্মা জায়গায় তার নেতৃত্বে বহু বিতর্কের জন্ম দিয়েছিল। আর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল প্রত্যাশা অনুযায়ী স্বপ্ন পূরণ করতে পারেনি। ফলে ভবিষ্যৎ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলের পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখা যাবে ২০২৪ সালে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই তার ওপর চাপ বাড়তে থাকে। ১৪ টা ম্যাচে দশটা হার যা মুম্বাইয়ের মতো দলের সাথে মানানসই নয়। তারপর ২০২৬ এও একই চিত্র আবারো ফুটে ওঠে। তার নেতৃত্বে দলের ব্যাটিং যেমন ব্যর্থ হয়েছে তেমনি বোলিং ইউনিটো তাদের প্রত্যাশা অনুযায়ী পূরণ করতে পারেনি। হার্দিকের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায় তিনিও ব্যাট এবং বল দুটোতেই ব্যর্থ।
Read More; “খুবই দুঃখের সময়..”, কাছের মানুষকে হারিয়ে শোকোস্তব্ধ সৌরভ, প্রকাশ করলেন মনের বেদনা !!
সেই দুই ম্যাচে হার্দিকের পরিবর্তে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নেতৃত্ব দিয়েছিলেন। আর এখানেই প্রশ্ন উঠছে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন মুম্বাই হয়তো পরবর্তী মৌসুমে তাদের অধিনায়কত্ব পরিবর্তন করতে পারে। অন্যদিকে কলকাতায় নাইট রাইডার্স দলের এমন একজন অধিনায়ক হচ্ছেন যিনি ব্যাট বল এবং নেতৃত্ব এই তিনটে ভারই সামলাতে পারেন। শ্রেয়াস আইআরকে (Shreyas Iyer) রিলিজ করে দেওয়ার পর অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারায় কেকেআর ম্যানেজমেন্ট একটা নতুন অধিনায়ক খুঁজছে। হার্দিক সেদিক থেকে একদমই অন্যতম।
KKR’এ যোগ দিচ্ছেন হার্দিক

হার্দিক পান্ডিয়ার সবচেয়ে বড় শক্তি হলো তার অলরাউন্ড ক্ষমতা, তিনি ব্যাট এবং বল দুই দিক থেকেই অন্যতম। কেকেআর আন্দ্রে রাসেলের অবসরের পর ক্যামেরান গ্রিনকে (Cameron Green) দলে নেওয়া হলেও তিনি এখনো প্রত্যাশা জনিত পারফরম্যান্স দেখাতে পারেননি সে দিক থেকেও কলকাতা একটা নির্ভরযোগ্য অলরাউন্ডার চাইছে। এখন পরের মৌসুমে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ কি নির্ধারণ করবে সেটা শুধু সময়েরই অপেক্ষা। বেশ কিছু সূত্রের দাবি, আবার একবার ক্যামেরন গ্রিনকে মুম্বাই শিবিরে দেখতে পাওয়া যাবে এবং হার্দিক পান্ডিয়াকে নাইট রাইডার্সের সঙ্গে ট্রেড হতে দেখা যাবে।