মুম্বাই ইন্ডিয়ান্সের গলার কাঁটা হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া! না পারছে ছাড়তে, না পারছে সামলাতে !! 1

চলতি আইপিএল মরশুমে হতাশা যেন মুম্বাই ইন্ডিয়ান্সকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। একসময় যাদের জয়ের ধারাই ছিল পরিচয়, এখন তারাই টানা পরাজয়ের জন্য দিশেহারা হয়ে পড়েছে। বর্তমানে মুম্বাইয়ের পারফরম্যান্স যেন মুম্বাই প্রেমীদের জন্য একটা বিরাট ধাক্কা। অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) আগমনের পর থেকেই দল ছন্দ হারিয়েছে বলে মনে করছেন অনেকেই। একের পর এক হারের মাঝে সমালোচনার তীর ছুটে আসছে হার্দিকের দিকে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল যে প্রত্যাশা পূরণ করতে পারছে না, তা স্পষ্ট। এই প্রসঙ্গে সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন “আমি যা দেখছি, তাতে মনে হচ্ছে হার্দিক একা লড়ছে। দলের ভেতরে সেই ঐক্যটা নেই, যা একটা সফল দলের জন্য জরুরি।

ব্যর্থতায় ডুবে রয়েছেন হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

অধিনায়ক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স এই তৃতীয় বছরের জন্য খেলতে নেমেছে। তিন মৌসুমের মধ্যে একটি মৌসুমে নবম স্থানে এবং এই মৌসুমেও শেষ দুই স্থানে সমাপ্ত করবে মুম্বাই ইন্ডিয়ান্স -এমনটাই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবারের আইপিএলে ব্যাট হাতে ২০.৮৬ গড়ে এবং ১৩৬.৪৫ স্ট্রাইক রেটে ১৪৬ রান বানিয়েছেন। পাশাপাশি, মাত্র ৪টি উইকেট পেয়েছেন তিনি যেখানে ওভার পিছু ব্যয় করেছেন ১২ রান। তাছাড়া মাঠের মধ্যে তার ক্যাপ্টেনসি খুবই নিম্নমানের। তবে মুম্বাই ইন্ডিয়ান্স চাইলেও তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিতে পারছে না। হার্দিকের জায়গায় সূর্যকুমারকে ক্যাপ্টেন করা হলেও সেই স্কাই আদেও ফর্মে নেই। এমনকি রোহিত শর্মা চোটের কারণে বাইরে রয়েছেন এবং তিনি অবশ্য দলের অধিনায়ক হতেও চাইবেন না।

Read More: বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বড়ো ভবিষ্যদ্বাণী সৌরভের, দাদার মন্তব্য ঘিরে শুরু চর্চা !!

একজন অধিনায়ক যখন তার সতীর্থদের কাছ থেকে সমর্থন পায় না, তখন তার একার পক্ষে ম্যাচ জেতানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রতিটি ম্যাচে ব্যর্থতার দায় হার্দিক নিজেই নিচ্ছেন। মুম্বইয়ের স্কোয়াডে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ তারকা রয়েছেন। কিন্তু মাঠে তাদের পারফরম্যান্স ধারাবাহিক নয়। সূর্যকুমার মাঝে মাঝে ঝলক দেখালেও নিয়মিত রান পাচ্ছেন না। তিলক বর্মাও ফর্ম ধরে রাখতে পারছেন না। এই মৌসুমে মুম্বইয়ের বাঁকি রয়েছে আর মাত্র ৫টি ম্যাচ। তবে তাদের কাছে ফাইট ব্যাক করা একেবারে সহজ হবে না। এমনকি ৫ ম্যাচ জিতলেও তাদের প্লে অফে পৌঁছানো সহজ হবে না। মুম্বাইয়ের এই পরিণতির পিছনে নেতৃত্বের একটা বড় কারণ হতে পারে। রোহিত শর্মার নেতৃত্বে দল যে সাফল্য পেয়েছিল বর্তমানে সেটা আর দেখা যাচ্ছে না।

Read Also: “বেশ করেছি..”, ড্রেসিংরুমে ধূমপান করা নিয়ে মন্তব্য রিয়ান পরাগের, তারকার ঔদ্ধত্য চর্চায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *