ম্যাচ চলাকালীন 'নর্তকী'কে জড়িয়ে ধরলেন বিরাট, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়ায় !! 1

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এবারের আইপিএলের শুরুটা দুরন্তভাবে করেছে। শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখা গিয়েছে তাদের পক্ষ থেকে। যদিও শেষ ম্যাচে গুজরাট এর কাছে হারতে হয়েছে তাদের। গুজরাটের বোলিং আক্রমণের সামনে আরসিবির ব্যাটিং ধস দেখতে পাওয়া গিয়েছিল। যে কারণে মৌসুমের তৃতীয় হার পেয়েছে তারা। তবুও এখনো পর্যন্ত পয়েন্ট তালিকার বিচারে দ্বিতীয় স্থানে বিরাজমান রয়েছে রজত প্রতিদারের নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। আরসিবি তাদের পরবর্তী ম্যাচটি ৭ই মে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে চলেছে। এই ম্যাচটি আরসিবির কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা লখনৌএর কাছে।

আরসিবির এই মৌসুমে ব্যাট হাতে বেশ ভালো ছন্দ দেখিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৯ ম্যাচে ১৬৫ স্ট্রাইক রেটে কোহলির ব্যাট থেকে এসেছে ৩৭৯ রান। অরেঞ্জ ক্যাপের বিচারে কোহলি এখন পঞ্চম স্থানে রয়েছে। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলের মঞ্চে ৯০০০ রান করেছেন বিরাট। সাথে ছক্কা হাঁকানোর বিচারে তৃতীয় স্থানে থাকলেও খুব শীঘ্রই দ্বিতীয় স্থানে পৌঁছে যেতে পারেন তিনি। সম্প্রতি সমাজ মাধ্যমে বিরাট কোহলির নামে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে রয়েছে সমাজ মাধ্যমে।

সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে কোহলির ভিডিও

কোহলি
Virat Kohli’s fan hugged cheerleader from behind | Image: Twitter

আসলে, কিং কোহলির জার্সিতে এক আরিসবি ভক্তের ভিডিও ভাইরাল হয়েছে। কোহলির আরসিবির জার্সি পরও ভক্তটিকে একটি লজ্জাজনক কাজ করতে দেখা গিয়েছে। আসলে, ভক্তটি একটি গ্রামের কোনো ক্রীড়া অনুষ্ঠানে চেয়ারলিডারের সঙ্গে নাচতে থাকেন এবং পিছন থেকে সেই চেয়ার লিডারকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল। তবে চেয়ার লিডার মেয়েটি ছেলেটির এমন ব্যাবহার একেবারেই মেনে নিতে পারেননি এবং ছেলেটিকে পাল্টা একটি চড় মারেন এবং কতৃপক্ষের একজন এসে সেই ভক্তটিকে মাঠের বাইরে বার করে দেন। ভিডিওটি কোহলির নামে প্রকাশ্যে এসেছিল বলে ভক্তের মধ্যে একটি শোরগোল পরে গিয়েছিল।

অন্যদিকে, বিরাট কোহলির কথা বলতে গেলে এবারের আইপিএলে কোহলিদের একটাই লক্ষ থাকবে ট্রফি ডিফেন্ড করার। গত মৌসুমে দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার পর ট্রফি জিততে সক্ষম হয়েছিল আরিসিবি। আর এই মৌসমে ৯ ম্যাচে তারা ছয়টিতে জয় পেয়েছে এবং ১২ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

Read Also: IPL 2026: বাদ স্কাই-দুবে, MS ধোনির এন্ট্রি, প্রকাশ্যে মুম্বাই-চেন্নাই দুই দলের একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *