‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ন্ত্রণে নামল BCCI, ফিক্সিংয়ের আশঙ্কাতেই IPL-এ লাগু হল নয়া নিয়ম !! 1

IPL 2026: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই এক বিশাল ব্র্যান্ড। আইপিএলের টুর্নামেন্ট লিগ পর্ব যত এগিয়েছে ততই অনিয়ম বিশৃঙ্খলা এবং বিতর্ক যেন ঘিরে ধরেছে। এই সমস্যার সমাধান করতে অবশেষে কঠিন সিদ্ধান্ত নিল বিসিসিআই। গত কয়েক সপ্তাহে একাধিক বিতর্কিত ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিসিআই। প্রথম দিকে, রাজস্থান রয়্যালসের ডাগ আউটে বসে ম্যানেজার রোমি ভিন্দারের মোবাইল ব্যবহার করা – এটি শুধু নিয়ম ভঙ্গের মধ্যেই পড়ে না। খেলার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। একইভাবে তার এক ম্যাচ পরেই দলের অধিনায়ক রিয়ান পরাগের (Riyan Parag) ড্রেসিংরুমে ই সিগারেট ব্যবহার করা শুধুমাত্র স্বাস্থ্যের ঝুঁকি নয় দেশের আইন ও লঙ্ঘন করা মধ্যে পড়ে। এই নিষেধাজ্ঞা মূলত আট পাতার একটি বিশেষ নথিপত্র যেখানে খেলোয়াড় সাপোর্ট স্টাফ এবং সকলের আচরণ বিধি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

ই সিগারেট নিয়ে ধরা পড়লেন রিয়ান পরাগ

পরাগ, ipl 2026
Riyan Parag | Image: Twitter

এই নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী কোন ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের ঘরে টিম ম্যানেজমেন্টের লিখিত অনুমতি ছাড়া বাইরের কোন লোক প্রবেশ করতে পারবে না। অতিথিদের সঙ্গে দেখা করার জন্য নির্দিষ্ট জায়গা যেমন হোটেলের লবি বা রিসেপশনকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া যদি কোন ক্রিকেটার বা স্টাফ বাইরে যায় তাহলে টিম ইন্টিগ্রিটি অফিসারকে জানাতে হবে। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম, ডগআউট, মাঠে দল মালিকদের ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও ই সিগারেট ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। যা শুধুমাত্র আইনি দিক থেকে নয় নৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিসিসিআই নির্দেশ দিয়েছে যে এই নিয়মাবলী পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যেক দলকে বাধ্যতামূলক ব্রিফিং করতে হবে। সমস্ত খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে হবে যে তারা এই নিয়মগুলি মেনে চলবে। এই নিয়ম ভাঙ্গার শাস্তিও অত্যন্ত কঠোর। বড় অংকের জরিমানা থেকে শুরু করে বহিষ্কার ও পর্যন্ত হতে পারে। এমনকি আইনি পদক্ষেপ নেয়া হতে পারে।

Read More: টানা পঞ্চম হার, মুম্বইয়ের কাছে হেরে প্লে-অফের দৌড়ে ব্যাকফুটে পাঞ্জাব !!

আইপিএলে বন্ধ হচ্ছে গার্লফ্রেন্ড কালচার

ঈশান কিষান
Ishan Kishan and Aditi Hundia | Image: Getty Images

অন্যদিকে আইপিএলের মঞ্চে (IPL 2026) গার্লফ্রেন্ড কালচার বন্ধের অভিযোগ উঠেছে। আইপিএলের গ্ল্যামার এবং ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। সম্প্রতি একাধিক ভারতীয় ক্রিকেটার – হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, অর্ষদীপ সিং, ঈশান কিষান প্রমুখদের সঙ্গে তাঁদের বান্ধবীদের টিম বাসে যাতায়াত এবং দলীয় হোটেলে থাকার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন নির্দেশিকা আনার কথা ভাবছে বিসিসিআই। বোর্ডের অভ্যন্তরে এই প্রবণতাকে অনেকে ‘গার্লফ্রেন্ড কালচার’ বলেও উল্লেখ করছেন। অভিযোগ, কিছু ক্ষেত্রে ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্ক দলীয় পরিবেশের উপর প্রভাব ফেলছে। টিম ম্যানেজমেন্টের একাংশের মতে, দলীয় সফরে নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি এবং অতিরিক্ত ব্যক্তিগত উপস্থিতি কখনও কখনও পেশাদার পরিবেশে সমস্যা তৈরি করতে পারে।বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, বর্তমানে এমন কিছু ঘটনা নজরে এসেছে যেখানে টিম বাস বান্ধবীদের জন্য অপেক্ষা করছে কিংবা দলীয় হোটেলেই তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। বোর্ডের আশঙ্কা, এখনই নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে বিষয়টি আরও জটিল আকার নিতে পারে। এমনকি ক্রিকেটে আবার ফিক্সিং ফিরে আসতে পারে বলে ধারণা বোর্ডের।

Read Also: তিলক-রিকেলটন ঝড়ে উড়ে গেল পাঞ্জাব! ২০০ রান তাড়া করে দাপুটে জয় মুম্বইয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *