গম্ভীর-আগারকারের চোখের বিষ RCB! দুর্দান্ত পারফরম্যান্সেও দলে নেই তারকাদের !! 1

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। সবচেয়ে বড় খবর হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ছাঁটাই করা হয়েছে ক্যাপ্টেন্সি থেকে এবং দল থেকেও। স্কাইয়ের বদলে ভারতীয় দলের নয়া অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer)। টানা দুই বছর দলের বাইরে থাকার পর নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন শ্রেয়াস। তবে, বিশ্বকাপ দলে অনুপস্থিত ছিলেন শ্রেয়াস, যে কারণে তখন দলে সুযোগ হয়নি তাঁর। তবে, সমানে ভারতকে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে আর এই সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।

এমনকি তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীও (Vaibhav Sooryavanshi) দলে নির্বাচিত হয়েছেন। তবে, আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফর্ম করা কিছু খেলোয়াড় দলে জায়গা পাননি। এর মধ্যে রজত পাটিদারের নামও রয়েছে, যিনি আরসিবিকে (RCB) দুটি শিরোপা এনে দিয়েছিলেন। শুধু রজত নন, জায়গা হয়নি আরসিবি দলের কোনো খেলোয়াড়দের। দলে জায়গা হয়নি অসাধারণ ফর্মে থাকা ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ও ক্রুনাল পান্ডিয়ার (Krunal Pandya)। আরিসিবির খেলোয়াড়দের ইচ্ছা করেই সুযোগ দেননি গৌতম গম্ভীর ও অজিত আগারকার (Ajit Agarkar) এমনটাই দাবি ক্রিকেট ভক্তদের।

Read More: ‘বিহারি’ বলে হেনস্তার অভিযোগ, বৈভবের সাফল্যে গর্বিত লাস্যময়ী

RCB দলের খেলোয়াড়রা পেলেন না সুযোগ

Rcb
RCB vs PBKS | Image: Getty Images

এমনকি, আরসিবি (RCB) দলের অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার আইপিএল ২০২৬-এ (IPL 2026) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত বোলিং করে ২৮টি উইকেট নিয়েছেন এবং মৌসুমের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন। ভুবনেশ্বর নতুন বলে দুর্দান্ত ছিলেন এবং ডেথ ওভারেই নিজের দাপট বজায় রেখেছিলেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সের পরেও জাতীয় দলে হলো না কোনো জায়গা। তাছাড়া, ভারতীয় দলে জায়গা পেলেন না আইপিএল ২০২৬-এ রজত পাটিদারও।

ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে টানা দ্বিতীয় শিরোপা জেতান তিনি। পাটিদার ১৫টি ম্যাচ খেলে ৪১.৭৫ গড় এবং ১৯২.৬৯ স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাট হাতে ৫০১ রান করেছেন। তা সত্ত্বেও, তিনি টিম ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত হননি। এমনকি ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) যিনি এবারের আইপিএলে ১৬ ম্যাচে ২২৬ রান বানিয়েছেন এবং নিয়েছেন ১৪ উইকেট। ভালো পারফরম্যান্স করেও জাতীয় দলে  জায়গা না হওয়ায় উঠছে প্রশ্ন।

Read Also: ক্যাপ্টেন্সি তো গেলই, ভারতীয় দল থেকেও ছিটকে সূর্যকুমার! আগরকরের ব্যাখ্যায় নতুন বিতর্ক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *