ক্যাপ্টেন্সি তো গেলই, ভারতীয় দল থেকেও ছিটকে সূর্যকুমার! আগরকরের ব্যাখ্যায় নতুন বিতর্ক 1

ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বড় পরিবর্তন আনল নির্বাচক কমিটি (BCCI)। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) শুধু অধিনায়কত্ব থেকেই নয়, জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটমহলে ব্যাপক আলোচনা শুরু হলেও এর পেছনের কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের পাশাপাশি এশিয়ান গেমসের জন্য দল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরকর বলেন, “এই বছরই বিশ্বকাপ জেতার পর সূর্যকে সরানোর সিদ্ধান্ত খুব কঠিন ছিল। কিন্তু বেশির ভাগ বিশ্বকাপের পরেই এটা হয়। আমাদের দেখতে হয়, আগামী দিনে কে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

T20 দলের ক্যাপ্টেন্সি হারালেন সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Getty Images

বিশ্বকাপজয়ী অধিনায়ক হলেও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সূর্যকুমারের ধারাবাহিকতা প্রশ্নের মুখে পড়েছিল। তবে নির্বাচকদের মতে, শুধুমাত্র ফর্মই তাঁর নেতৃত্ব হারানোর কারণ নয়। ভবিষ্যৎ পরিকল্পনাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আগরকর জানান, “ওর ফর্ম একটা কারণ অবশ্যই। কিন্তু ওটাই একমাত্র কারণ নয়। আমাদের পরের দু’বছরের দিকে তাকাতে হয়েছে। আমাদের মনে হয়েছে এটাই সেরা সময়। শ্রেয়স অধিনায়ক হওয়ার যোগ্য। তাই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে।” রোহিত শর্মার অবসরের পর টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছিলেন সূর্য। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল। এমনকি জাতীয় দলের বর্তমান পরিকল্পনায় তাঁর জায়গা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Read More: ‘বিহারি’ বলে হেনস্তার অভিযোগ, বৈভবের সাফল্যে গর্বিত লাস্যময়ী

তবে এই সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন আগরকর। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কঠিন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন আর পিছনের দিকে তাকাতে পারব না। সামনের দিকে তাকাতে হবে। নতুন অধিনায়ক দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমার মতে, আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।” উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার ২০২৮ অলিম্পিক্সে ভারতের হয়ে সোনা জয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন। পাশাপাশি ওই বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যও স্থির করেছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। দল ঘোষণার পর সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন সূর্য।

নতুন দলকে শুভেচ্ছা জানালেন স্কাই

সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Getty Images

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নতুন দলের ক্রিকেটারদের তালিকা শেয়ার করে লেখেন, “উইশিং দিস হাইলি স্কিলড গ্রুপ অল দ্য বেস্ট ফর চ্যালেঞ্জেস অ্যাহেড।” অর্থাৎ- সামনে অপেক্ষা করা কঠিন পরীক্ষাগুলোর জন্য দলকে শুভেচ্ছা জানানো। তাঁর এই বার্তা দেখে অনেকেরই ধারণা, নেতৃত্ব ও দলে নিজের জায়গা হারানোর সম্ভাবনা সম্পর্কে সূর্য আগে থেকেই কিছুটা ধারণা পেয়েছিলেন এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে রেখেছিলেন।

Read Also: অধিনায়ক শ্রেয়স-এন্ট্রি নিলেন বৈভব, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি২০ দল প্রকাশ BCCI’এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *