ভারতীয় দল এই বছর সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল। এরপর বিসিসিআই (BCCI) ২০ ওভারের দলে পরিবর্তন নিয়ে আসবে বলে অনেকদিন ধরেই চর্চা চলছিল। ফলে এই বছর আইপিএলের (IPL 2026) দিকে জাতীয় নির্বাচকদের বিশেষ নজর ছিল। ব্যাট হাতে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) জ্বলে উঠেছিলেন। তিনি একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন।
এছাড়াও সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বলেই খবর সামনে এসেছিল। এবার সকলকে চমকে দিয়ে আসন্ন আয়ারল্যান্ড (India vs Ireland T20 Series) এবং ইংল্যান্ডের (India vs England T20 Series) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই।
Read Also: জোর করে সৌরভের জমি দখল, সরকারের পালাবদলের মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য !!
টি২০ সিরিজে ভারতীয় দল-

আইপিএল থেকে প্রতি বছর ভারতের ২০ ওভারের দলে একাধিক তারকা উঠে আসেন। এই টুর্নামেন্ট থেকেই জাতীয় দলের নায়ক হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), শিবম দুবে (Shivam Dube) সহ হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতো তারকা। ফলে ব্লু ব্রিগেডরা বর্তমানে টি২০ ক্রিকেটে অন্যতম সেরা দল। এর সঙ্গেই পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করতে মাঠে নেমে পড়েছে বিসিসিআই (BCCI)। প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজগুলিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এই মাসের শেষের দিকে আয়ারল্যান্ড সফরে ২ টি টি২০ ম্যাচ খেলবে ভারত। প্রথম টি২০ ম্যাচটি হবে ২৬ জুন এবং দ্বিতীয় ম্যাচটি হবে ২৮ জুন। এরপর জুলাইয়ের প্রথম থেকে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ব্লু ব্রিগেডরা। ইংল্যান্ডের মাটিতে এই সিরিজটি ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফলে আজ শক্তিশালী দল ঘোষণা করে চমক দিল বিসিসিআই।
অধিনায়ক হিসেবে ২০ ওভারের দলে কামব্যাক করলেন শ্রেয়স আইয়ার। নেতৃত্বের দায়িত্বে গত কয়েক বছর আইপিএলে তিনি দুরন্ত ফর্মে রয়েছেন। এছাড়াও এই বছর আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী বৈভব সূর্যবংশী জাতীয় দলে ডাক পেলেন। মাত্র ১৫ বছর বয়সে অনন্য নজির স্থাপন করলেন এই তারকা। তবে রিঙ্কু সিং (Rinku Singh) হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতো তারকা আন্তর্জাতিক টি টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল-
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী