আইপিএলের পর ভারতীয় দল এবার দ্বিপাক্ষিক সিরিজে মাঠে ফিরতে চলেছে। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ব্লু ব্রিগেডদের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরু হবে।শুভমান গিলরা ইতিমধ্যেই চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পিছিয়ে পড়েছে। ফলে ঘুরে দাঁড়াতে মরিয়া গৌতম গম্ভীরের দল। এর মধ্যেই ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঋষভ পান্থকে। তার বদলে কেএল রাহুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার এই বিষয়ে ভারতি দলের প্রধান কোচ গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
Read More: আইপিএল শেষ হতেই অবসর নিলেন ‘প্রাক্তন’ KKR তারকা, মাথায় হাত ফ্যান্সদের !!
ফর্মে নেই ঋষভ পান্থ-

ভারতীয় টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ঋষভ পান্থ। কিন্তু গত কয়েক ম্যাচে তিনি ব্যাট হাতে প্রভাব ফেলতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট সিরিজে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারের সম্মুখীন হয়েছিল ব্লু ব্রিগেডরা। এই সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ইনিংসে গিল বাহিনী মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায়। সিরিজে পান্থ ২ ম্যাচে মাত্র ৪৯ রান সংগ্রহ করেন।
এরপর আইপিএলেও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন পান্থ। লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বের দায়িত্বেও সম্পূর্ণ ফেল করেছেন এই তারকা। এলএসজি ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় একেবারে শেষে শেষ করে। ১৪ ম্যাচে সংগ্রহ করেন ৩১২ রান। মাত্র ১ টি অর্ধশতরান হাঁকাতে সক্ষম হয়েছিলেন এই তারকা। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৩৮.০৫।
গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন গম্ভীর-

আগামীকাল গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের আগে এবার গৌতম গম্ভীর এবার ঋষভ পান্থকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি উল্লেখ করেন কেন এই তারকা ব্যাটসম্যানকে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধান কোচ বলেন, “ভারতের হয়ে হেলায় একজন ক্রিকেটারের সবচেয়ে বড় দায়িত্বের বিষয়। সহ-অধিনায়ক হওয়া বা না হওয়া তার থেকে কম গুরুত্বপূর্ণের বিষয়। একজন ক্রিকেটার যখন দেশের হয়ে মাঠে নামে তাদের প্রধান লক্ষ্য থাকে দলকে জয় এনে দেওয়া।”
গম্ভীর আরও বলেন, “আমরা চাই পান্থ নিজের স্বাভাবিক খেলাটাই খেলুক। ও যেমন ব্যাটিং করে তমনই খেলুক। কিন্তু দলের প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া দরকার। কখন, কেমন খেলতে হবে সেটা বোঝাটা খুবই প্রয়োজন।” উল্লেখ্য এখনও পর্যন্ত ঋষভ পান্থ ৪৯ টি টেস্ট ম্যাচে দেশের হয়ে ৩৪৭৬ রান সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে আসে ৮ টি শতরান।