আইপিএলের মত মঞ্চ এবং আন্তর্জাতিক ক্রিকেট এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন খেলোয়াড়দের চ্যালেঞ্জিং বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আবারো প্রমাণ করলেন আন্তর্জাতিক ক্রিকেট তার কাছে সবার আগে। আইপিএল শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, নিজের শরীর এবং পারফরম্যান্স নিয়ে তিনি অত্যন্ত সচেতন, তাই তিনি আইপিএল থেকে সরে দাড়িয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সামনেই ভারত সফর অস্ট্রেলিয়ার জন্য এক কঠিন পরীক্ষা। তারপর অ্যাজেস এবং একদিনের বিশ্বকাপ থাকায় তার ওপর চাপ পড়াটা স্বাভাবিক। তাই তিনি বিশ্রাম নিতে চাইছেন। তিনি বলেছেন, “পরের বছর কোন না কোন পর্যায়ে ক্রিকেট থেকে বিশ্রাম নিতে হবে। সেটা অবশ্যই টেস্ট বা বিশ্বকাপ ক্রিকেট নয়।” ভারতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া এটা সবসময়ই একটা কঠিন পরীক্ষা অস্ট্রেলিয়ার পক্ষে।
Read More: IPL’এ ঝড় তুলে জাতীয় দলে এন্ট্রি নিচ্ছেন বৈভব সূর্যবংশী, দেশের জার্সিতে মাতাবেন বিশ্ব মঞ্চ !!
IPL থেকে সরে দাঁড়াবেন প্যাট কামিন্স

এরপরেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশেষ টেস্ট যা অ্যাজেসের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হবে। আর তারপরেই রয়েছে অ্যাজেস সিরিজ। অ্যাজেস সিরিজ মানেই উত্তেজনা আর চাপ তাই তার আগে অবশ্যই তিনি বিশ্রাম নিতে চান। তিনি বলেছেন, “অ্যাজেশের আগে একটু বিশ্রাম দরকার। ভারতের টেস্ট সিরিজের পর আর থাকতে পারবো কিনা বলতে পারছিনা।” একইসঙ্গে রয়েছে বিশ্বকাপ। এই একদিনের বিশ্বকাপে পারফর্ম করতে গেলে দীর্ঘমেয়াদি প্রস্তুতি দরকার।
তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেন নি কামিন্স। তিনি বলেছেন “সময় এগিয়ে এলেই সিদ্ধান্ত নিয়ে নেব দলের সঙ্গে বসেই সিদ্ধান্ত নেব।” একইসঙ্গে চোটের বিষয়েও তিনি সতর্ক। তার কথায় “দুটো চোট সামলাতে হবে।” এবছর আইপিএলে তার পারফরম্যান্স ও বেশ প্রশংসিত হয়েছে। সানরাইজ হায়দ্রাবাদ ধারাবাহিকভাবে পারফর্ম করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে শেষ করেছে। সুতরাং ফ্র্যাঞ্চাইজির দিক থেকেও তার গুরুত্ব অনেক।