IPL'এ ঝড় তুলে জাতীয় দলে এন্ট্রি নিচ্ছেন বৈভব সূর্যবংশী, দেশের জার্সিতে মাতাবেন বিশ্ব মঞ্চ !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি কার্যত একাই লড়াই করে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) প্লে ওফে নিয়ে গিয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়সে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অনন্য নজির স্থাপন করেছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান সংগ্রহ করে পিছনে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli), শুভমান গিলের (Shubman Gill) মতো তারকাদের। ফলে তাকে নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল চর্চা। এর মধ্যেই এই তরুণ তারকা জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন বলে খবর সামনে এসেছে। এবার দেশের জার্সিতে জ্বলে উঠতে প্রস্তুত তিনি।

Read More: মেসির অর্জিত সম্মান মিশল ধুলোয়, কিংবদন্তির স্মৃতি রক্ষা করতে ব‌্যর্থ কলকাতা !!

বিধ্বংসী ফর্মে ছিলেন বৈভব-

বৈভব, IPL 2026
Vaibhav Suryavanshi | Image: Getty Images

এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে স্থায়ী ওপেনার হিসেবে মাঠে নেমে ছিলেন বৈভব সূর্যবংশী। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে কার্যত তারকা বোলারদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন। প্লে ওফে এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষেও দাপট অব্যাহত ছিল। ২৯ বলে ৯৭ রান করে জ্বলে ওঠেন। ৫ টি চার এবং ১২ টি ছক্কা হাঁকান এই তারকা। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে ত্রাতার ভূমিকায় ধরে দেন বৈভব।‌

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ৪৭ বলে ৯৬ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। ৮ টি চার এবং ৭ টি ছক্কা দিয়ে তিনি ইনিংসটি সাজিয়েছিলেন। এর সঙ্গেই সবাইকে পিছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেন বৈভব। ১৬ ম্যাচে সংগ্রহ করেন ৭৭৬ রান‌। তার ব্যাট থেকে আসে ৫ টি অর্ধশতরান ও ১ টি শতরান।

জাতীয় দলে বৈভব-

IPL'এ ঝড় তুলে জাতীয় দলে এন্ট্রি নিচ্ছেন বৈভব সূর্যবংশী, দেশের জার্সিতে মাতাবেন বিশ্ব মঞ্চ !! 2
Vaibhav Suryavanshi | Image: Getty Images

আইপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্স করার পর এবার জাতীয় নির্বাচকদের আলোচনায় উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। ফলে তিনি খুব তাড়াতাড়ি দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন বলে খবর সামনে এসেছে। ভারতীয় দল আয়ারল্যান্ডের (India vs Ireland Match) বিপক্ষে এই মাসের শেষের দিকে ২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই সিরিজে সম্ভবত বৈভব সূর্যবংশীকে বাছাই করা হতে পারে।‌ সম্প্রতি বিসিসিআই সভাপতি দেবজিৎ সাইকিয়া (Devjit Saikia) বৈভবের প্রশংসা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।

তিনি বলেন, “বৈভব ভারতীয় ক্রিকেটের এক নতুন বিস্ময় বালক। আমি নিশ্চিত যে আগামী দিনে সে বিশ্ব ক্রিকেটেও চমক দেবে। আমাদের নির্বাচকরা আইপিএলের প্রতিটি ম্যাচকে কাছ থেকে দেখেছেন। ‌প্রতিটি ক্রিকেটারদের দিকে তাদের বিশেষ নজর ছিল। ফলে তারাই ঠিক করবেন জাতীয় দলে জায়গা পাবেন কিনা।” উল্লেখ্য এই তরুণ তারকা এখনও পর্যন্ত আইপিএলে ১৬ ম্যাচে ৭৭৬ রান সংগ্রহ করেছেন।

Read Also: IPL শেষ হতেই বিশ্ব ক্রিকেটে বিস্ফোরণ! প্রভাবশালী বোর্ডকে ব্যান করলো ICC

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *