ভারতীয় ক্রিকেটে আরও এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন টিম ইন্ডিয়ার এক উল্লেখযোগ্য নক্ষত্র। দেশের হয়ে লাগাতার সুযোগ না পেলেও টেস্ট ক্রিকেটে ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে, পন্থের ফিরে আসার পর জাতীয় দলে তাঁর ফেরার সম্ভাবনা ছিল না বললেই চলে। ঋষভ পন্থ টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ভীত। মুহূর্তের মধ্যে খেলা বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। আর এই পন্থের জন্যই হয়তো অল্প বয়সে ক্যারিয়ার শেষ তারকা ক্রিকেটারের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান শ্রীকর ভারত (KS Bharat)।নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অবসরের কথা জানিয়ে ভারত লিখেছেন, “গর্বের সঙ্গে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি। দেশের হয়ে খেলাটা আমার জীবনের সবথেকে বেশি সম্মানের। যদিও এই যাত্রাপথ সহজ ছিল না, তবে প্রতি মুহূর্ত আমার কাছে ছিল অমূল্য স্মৃতি।” ভরত অবশ্য টিম ইন্ডিয়ার দুই কিংবদন্তি তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মতে, এই দুই ক্রিকেটারের নেতৃত্বে খেলার অভিজ্ঞতা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি।
Read More: আফগানিস্তান সিরিজের আগে BCCI’র মাথাব্যথা, ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় তারকা!
অবসরে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার

ভরত এ বিষয়ে মন্তব্য করে বলেন, “রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া এবং তাঁদের নেতৃত্বে মাঠে নামার সুযোগ পাওয়া আমার কাছে বিশেষ সৌভাগ্যের বিষয়। তাঁদের থেকে অনেক কিছুই শিখেছি, যা সারাজীবন মনে রাখব।” পাশাপশি, কোচিং স্টাফ এবং সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
মন্তব্য করে তিনি বলেছেন, “আমার ক্রিকেট যাত্রায় যারা পাশে থেকেছেন, সমর্থন দিয়েছেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন, তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সহযোগিতা ছাড়া এভাবে এগিয়ে যাওয়া সম্ভব হতো না।” উল্লেখ্য, শ্রীকর ভারত ভারতের হয়ে মোট ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ২২১ রান। তাছাড়া আইপিএলে তিনি ১০ ম্যাচে ১৯৯ রান বানিয়েছেন।