আফগানিস্তান সিরিজের আগে BCCI'র মাথাব্যথা, ছিটকে গেলেন দলের সবচেয়ে বড় তারকা! 1

আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে বড়সড় দুশ্চিন্তার খবর। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে সিরিজ থেকে সরে দাঁড়াতে হয়েছে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলিকে (Virat Kohli)। ফলে তিন ম্যাচের এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না বলে জানা গেছে। ১৩ জুন থেকে শুরু হতে চলা এই সিরিজটি ২০ জুন পর্যন্ত চলবে। সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল শিরোপা জয় করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। পরপর দুই বছরে দুটি শিরোপা জয় করেছে আরসিবি। আর সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই বিরাট কোহলি।

আইপিএলের মাঝে কয়েকটি ম্যাচে চোটের কারণে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছিলেন তিনি। তবে আইপিএল শেষে আবার চোট প্রবন হয়ে পড়েছিলেন কোহলি। যদিও, ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও কোহলির বিকল্প হিসেবে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে ক্রিকেটমহলে ইতিমধ্যেই সম্ভাব্য পরিবর্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, সদ্য সমাপ্ত আইপিএলের ফাইনাল ম্যাচে ব্যাটিং করার সময়ই চোট পান কোহলি। সেই চোটের কারণেই তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও চোটের মাত্রা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

Read More: IPL ফাইনালের উদযাপনে চলছে ব্লু ফিল্ম, ভিডিওর অশ্লীল ‌আওয়াজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

চোটের কারণে ছিটকে গেলেন বিরাট কোহলি

Ind vs nz বিরাট কোহলি
Virat Kohli | Image: Getty Images

ভারতের এই তারকা ব্যাটারের জন্য আফগানিস্তান সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজের প্রস্তুতি ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য ছিল তাঁর। কিন্তু চোটের কারণে সেই পরিকল্পনায় আপাতত ধাক্কা লাগল। শুধু আফগানিস্তান সিরিজই নয়, আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরে তাঁর অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১৪ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত, আর সেই সিরিজে কোহলিকে পাওয়া যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে কোহলির পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়। ২০২৫ সালে তিনি ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে ছিলেন। শতরান ও অর্ধশতরানের ধারাবাহিকতায় দলকে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে সাফল্য এনে দেন তিনি। ২০২৬ সালেও সেই ফর্ম বজায় রেখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উল্লেখযোগ্য রান করেন। অন্যদিকে আইপিএলের সাম্প্রতিক মৌসুমেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন কোহলি। তাঁর গুরুত্বপূর্ণ অবদানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পায়। তাই জাতীয় দলের হয়ে তাঁর অনুপস্থিতি যে বড় ক্ষতি হতে চলেছে, তা বলাই যায়।

Read Also: IND vs AFG, TOP 3: আফগানদের বিপক্ষে ভারতীয় দল নিয়ে BCCI’এর ৩ সিদ্ধান্ত যা মাথার ওপর দিয়ে যাচ্ছে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *