জোর করে সৌরভের জমি দখল, সরকারের পালাবদলের মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য !! 1

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি জাতীয় দলকে নতুন করে আত্মবিশ্বাস দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ক্রিকেট প্রসাশক হিসেবেও নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মহারাজ। বর্তমানে সিএবি (CAB) প্রধান হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন এই তারকা। বাংলায় বিধানসভা ভোটের মধ্যেই সৌরভ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচগুলি সফলভাবে আয়োজন করেন। বিধানসভা ভোটের মাধ্যমে বাংলার রাজনীতিতে সম্প্রতি বিপুল পরিবর্তন ঘটেছে। এর মধ্যেই এবার মহারাজের জমি দখল হয়ে যাওয়ার একটি খবর আবার সামনে উঠে এসেছে‌।

Read More: আইপিএল শেষ হতেই অবসর নিলেন ‘প্রাক্তন’ KKR তারকা, মাথায় হাত ফ্যান্সদের !!

সৌরভের জমি দখল নিয়ে চাঞ্চল্য-

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Getty Images

ক্রিকেটের বাইরেও সৌরভ গাঙ্গুলী একাধিক কারণে আলোচনার মধ্যে থাকেন। তৃণমূল সরকারের সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। মহারাজকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পর্যন্ত করা হয়। ‌অন্যদিকে বর্তমানে বিজেপি সরকার গঠন করেছে। সাম্প্রতিক সময় নতুন সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)’কে সিআইবির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এর মধ্যেই ২০২৩ সালে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে ঘটা একটি অপ্রত্যাশিত ঘটনা সামনে উঠে এল। মহারাজের একটি জমি জোর করে দখলের চেষ্টা হয়েছিল।

নিরাপত্তারক্ষীদের হুমকি দেওয়াও হয়েছে বলে খবর সামনে আসে। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। সৌরভের নিরাপত্তারক্ষী জানান যে পাঁচিল ঘেরা ওই জমির গেটের তালা ভেঙে ভিতরের ঢোকার চেষ্টা করছিল এক দুষ্কৃতী। তাকে বাঁধা দেওয়া হলে হুমকি দেন। পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্ত সুপ্রিয় ভৌমিক পাল্টা অভিযোগ করে সরব হন। তিনি জানান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি জানান যে নিরাপত্তারক্ষীদের দুষ্কর্মে বাধা দিয়েছিলেন।

নিরাপত্তা কমিয়ে দেওয়া হল-

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Twitter

বাংলায় রাজনীতির পালাবদলের পর সম্প্রতি সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ককে এতদিন ‘জেড ক্যাটেগরি’র নিরাপত্তা দেওয়া হতো। এবার থেকে ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পাবেন মহারাজ। উল্লেখ্য জেড ক্যাটেগরি’তে মূলত পশ্চিমবঙ্গে ৩৫ জন পুলিশ দায়িত্বে থাকেন। সঙ্গে থাকে একটি পাইলট কার। ২০২৩ সালের মে মাস থেকে ‘জেড ক্যাটেগরি’র নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার।

এবার থেকে সৌরভ গাঙ্গুলীর দায়িত্বে থাকবে ৩-৪ জন পুলিশ। তার মধ্যে ২ জন থাকবে সশস্ত্র পুলিশ। শুভেন্দু অধিকারীর সরকার দায়িত্ব পাওয়ার পরেই স্পষ্ট করে দেয় যে কোনো ব্যক্তিকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে না। অন্যদিকে নিরাপত্তা কমিয়ে দেওয়ার বিষয়ে এখনও সংবাদমাধ্যমে মুখ খুললেননি মহারাজ।

Read Also: আইপিএলের মোহ ত্যাগ! আন্তর্জাতিক ক্রিকেটকেই অগ্রাধিকার দিলেন অজি সুপারস্টার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *