৭০ কোটি টাকার আইনি নোটিশ সৌরভ গাঙ্গুলীদের, বেঙ্গল টি২০ লিগ নিয়ে বিপাকে CAB !! 1

আইপিএলের (IPL 2026) মঞ্চে একাধিক তরুণ তারকা প্রতি বছর আলোচনায় উঠে আসেন। এই বছরও নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), সাকিব হুসেন (Sakib Hussain), প্রফুল হিঙ্গের (Praful Hinge) মতো নতুন মুখ। এই তারকারা অনেক ক্ষেত্রেই বর্তমানে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি লিগ থেকে উঠে আসছেন। বাংলার তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস দেওয়ার জন্য বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগকে (Bengal Pro T20 League) নতুন করে সাজাচ্ছে সিএবি (CAB)। এই টুর্নামেন্টের নতুন মরসুম নিয়ে প্রস্তুতি শুরু করেছেন কর্মকর্তারা। এই মধ্যেই ৭০ কোটি টাকার আইনি নোটিশ পেল বেঙ্গল ক্রিকেট বোর্ড। ফলে বিপাকে পড়েছে সৌরভ গাঙ্গুলীরা (Sourav Ganguly)।

Read More: আইপিএল শেষ হতেই অবসর নিলেন ‘প্রাক্তন’ KKR তারকা, মাথায় হাত ফ্যান্সদের !!

আইনি নোটিশ সিএবিকে-

৭০ কোটি টাকার আইনি নোটিশ সৌরভ গাঙ্গুলীদের, বেঙ্গল টি২০ লিগ নিয়ে বিপাকে CAB !! 2
Bengal Pro T20 League | Image: Getty Images

আজ থেকে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নতুন মরসুম শুরু হতে চলেছে। ‌তবে এই টুর্নামেন্টকে ঘিরে এর আগেই তৈরি হয়েছে একাধিক বিতর্ক। একটি গুরুত্বপূর্ণ দল নিলামের আগে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার কারণে চাপে পড়ে গিয়েছিল সিএবি। এবার বেঙ্গল ক্রিকেট বোর্ডকে ৭০ কোটির আইনি নোটিশ পাঠালো আরিভা স্পোর্টস প্রাইভেট লিমিটেড। এই সংস্থা গত দু’বছর প্রো টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছিল।

কিন্তু বর্তমানে এই সংস্থাকে সরিয়ে এবার ‘THE GANCKST’ সংস্থাকে এই টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণেই আভিরা ৭০ কোটির মামলা করেছে সিএবির বিরুদ্ধে। গত মাসেই এই আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ২০২৩ সালে এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল সিএবি। এই চুক্তি থেকে গত দু বছরে ১৪ কোটি ৮০ লক্ষ টাকা লাভ করেছিল সৌরভ গাঙ্গুলীরা।

গুরুতর অভিযোগ সংস্থার-

৭০ কোটি টাকার আইনি নোটিশ সৌরভ গাঙ্গুলীদের, বেঙ্গল টি২০ লিগ নিয়ে বিপাকে CAB !! 3
Sourav Ganguly | Image: Twitter

সিএবি কোটি কোটি টাকা লাভ করলেও আরিভার পক্ষ থেকে জানানো হয়েছে যে বোর্ড চুক্তির বাইরে বিভিন্ন অপ্রয়োজনীয় খরচের জন্য তাদের আড়াই কোটি টাকা লোকসান হয়েছে। তার সত্বেও তারা এই বছর বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ আয়োজন করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু বোর্ডের পক্ষ থেকে চুক্তি ভেঙ্গে দেওয়া হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সৌরভ গাঙ্গুলীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আভিরা একাধিক ভেন্ডারের টাকা মেটায়নি।

ফলে সেটা বোর্ডের ভাবমূর্তিকে নষ্ট করছে। অন্যদিকে আইনি নোটিশ পাওয়ার মধ্যেই যুগ্মসচিব মদন ঘোষকে সরিয়ে দিতে চলেছে সিএবি। তার ৭০’এর ওপর বয়স হয়ে গিয়েছিল। নিয়ম ভেঙ্গে তিনি যুগ্মসচিব পদে রয়েছেন বলে জল্পনা তৈরি হয়। বিতর্কের মধ্যে শেষ পর্যন্ত সিএবি তাকে সরিয়ে দিতে বাধ্য হচ্ছে বলে খবর সামনে এসেছে। তবে বুধবার পর্যন্ত মদন অফিসে নিজের ঘরেই বসেছিলেন।

Read Also: আইপিএলের মোহ ত্যাগ! আন্তর্জাতিক ক্রিকেটকেই অগ্রাধিকার দিলেন অজি সুপারস্টার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *