সমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026), দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়নশিপ জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএল শেষ হতে না হতে এবার ভারতীয় ক্রিকেট নিয়ে আলোচনা তুঙ্গে। ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই ও টেস্ট সিরিজ খেলতে চলেছে। তারপরেই ভারতীয় দল পাড়ি দেবে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে যেখানে ২ দেশের বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তবে ভারতীয় ক্রিকেটে আবারো একটি বদল লক্ষ্য করা যাবে। ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে চলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বিগত দুই বছরে সূর্যকুমারের ফর্ম নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই ব্যর্থ হয়েছেন, তিনি তবে তার নেতৃত্বে ভারতীয় দল এখনো অপরাজিত। ২০২৫ সালের এশিয়া কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত তার নেতৃত্বে।
ক্যাপ্টেনসি হারাচ্ছেন স্কাই

কিন্তু ব্যাটিংয়ে তিনি অবদান রাখতে পারছেন না। এই পরিস্থিতিতে ভারতীয় দলে মস্ত বড় বদল দেখতে পাওয়া যাবে। দলের অধিনায়ককে বদলে দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। টিম ইন্ডিয়ার হয়ে অধিনায়কত্ব করতে দেখতে পাওয়া যাবে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। যদিও বিসিসিআই এখনও অফিসিয়াল আপডেট পেশ করেনি। তবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসাবে সূর্যের জায়গায় শ্রেয়াসকে দেখতে পাওয়া যাবে। মূলত, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং একই বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় নির্বাচকরা যখন দল প্রস্তুতি নিচ্ছেন, তখন সূর্যকুমার যাদবের পরিবর্তে শ্রেয়াস আইয়ার ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হতে চলেছেন। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল শনিবার ঘোষণা করা হবে।
Read More: শ্রেয়াস আইয়ারকে নয়, নেতৃত্বের জন্য গম্ভীরের প্রথম পছন্দ এই তারকা!
শ্রেয়স আইয়ারের হাতে উঠছে নতুন ক্যাপ্টেনসি

বিসিসিআই সূত্রের দাবি, ৩৫ বছর বয়সী সূর্যকুমারকে দল থেকে পুরোপুরি বাদ দেওয়া হতে পারে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার একেবারেই ছন্দে ছিলেন না। ৯ ইনিংসে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে মাত্র ২৪২ রান বানিয়েছিলেন। যেখানে শেষ ম্যাচে অর্থাৎ ফাইনালে খাতা খোলেনি তাঁর। এরপর আইপিএলের মঞ্চেও সেভাবে দাপট দেখা যায়নি স্কাইয়ের ব্যাট থেকে। ১৩ ইনিংসে ২০.৭৬ গড়ে ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে মাত্র ২৭০ রান করেছেন তিনি। ভারতীয় দলের হয়ে দাপটের সঙ্গে বিগত কয়েক বছর সূর্য পারফরম্যান্স দেখালেও কোনো অংশে কম ছিলেন না শ্রেয়স। দলের সামঞ্জস্য না হওয়ায় দলে জায়গা হতো না তাঁর। তবে এবার অধিনায়ক হিসেবে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠবেন তিনি।