রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক ক্ষেত্রেও একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন সরকারের অধীনে একাধিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তা পুনর্বিন্যাস করা হচ্ছে। সেই তালিকায় যুক্ত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি এতদিন জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতেন যা কমিয়ে ওয়াই ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। জেড ক্যাটাগরি নিরাপত্তা সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য বরাদ্দ করা হয়। এই নিরাপত্তাই প্রায় ৩৫ জন নিরাপত্তা রক্ষী থাকেন। যার মধ্যে প্রশিক্ষিত কমান্ডো, সশস্ত্র পুলিশ এবং একটি পাইলট গাড়ি অন্তর্ভুক্ত থাকে।
সুতরাং এই নিরাপত্তা অত্যন্ত শক্তিশালী অন্যদিকে ক্যাটাগরিতে সাধারণত তিন থেকে চারজন নিরাপত্তা রক্ষী থাকেন যার মধ্যে দুইজন থাকেন সশস্ত্র। সূত্রের খবর সৌরভ গাঙ্গুলী আগে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন। সেই সময় তার নিরাপত্তায় ৮ থেকে ১০ জন পুলিশ কর্মী থাকতেন। কিন্তু ২০২৩ সালের মে মাসের পর থেকে তৃণমূল কংগ্রেস তার নিরাপত্তা জেড ক্যাটাগরিতে নিয়ে আসে। তবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। তিনি ঘোষণা করেছেন যে শুধুমাত্র উচ্চ পদস্থ ব্যক্তিদেরই একমাত্র উচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আর সবক্ষেত্রেই নিরাপত্তা কমিয়ে আনা হবে।
Read More: ক্যাপ্টেন্সি হারানোর পাশাপাশি দল থেকেও বাদ, সূর্যকুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত BCCI’এর !!
নিরাপত্তা কমানো হলো সৌরভ গাঙ্গুলির

তবে এই সিদ্ধান্তে শুধু সৌরভ গাঙ্গুলীর নয় অনেক রাজনৈতিক নেতাদের নিরাপত্তা কমানো হয়েছে। যেমন তৃণমূল সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নিরাপত্তা ও বহুমাত্রায় কমিয়ে দেওয়া হয়েছিল। পরে অবশ্য সোনারপুরের ঘটনার পরিপেক্ষিতে তার নিরাপত্তা কিছুটা বাড়ানো হয়েছে। তবে নতুন সরকারের এই পদক্ষেপে রাজনৈতিক মহলে আপাতত তুমুল আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, সৌরভ গাঙ্গুলি শুধু বাংলার নয় তিনি একজন দেশের আইকন। ভারতের জার্সিতে ৩০০’এর বেশি ওডিআই ও ১০০’এর বেশি টেস্ট ম্যাচ খেলা খেলোয়াড় তিনি।
শুধু তাই নয়, ভারতের হয়ে পঞ্চম সর্বাধিক রান বানানো ওয়ালা খেলোয়াড়। তাঁর নেতৃত্বে ভারত দেশের বাইরে একাধিক টেস্ট ম্যাচ জিতেছে এবং বিদেশে ঘুরে দাঁড়ানো তাঁর আমল থেকেই। ভারতীয় দলের পক্ষে তিনি, ৪২১ ম্যাচে ৪১.৪২ গড়ে ১৮,৪৩৩ রান বানিয়েছেন। তাছাড়া বল হাতে তুলে নেন ১৩২ উইকেট। ভারতীয় ক্রিকেট থেকে অবসরের পর তিনি বিসিসিআইয়ের প্রধান হিসাবেও ভূমিকা পালন করেছেন।