শ্রেয়াস আইয়ারকে নয়, নেতৃত্বের জন্য গম্ভীরের প্রথম পছন্দ এই তারকা! 1

ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মতন একজন সফল অধিনায়কের জায়গায় নতুন নেতৃত্বের কথা ভাবছে বোর্ড। যদিও সূর্যকুমারের অধীনে অসাধারণ সাফল্য পেয়েছে ভারত কিন্তু তার সাম্প্রতিক ফর্ম এই পরিবর্তন করতে বাধ্য করছে। রোহিত শর্মার অবসরের পর তিনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করেছেন। তার অধীনে ভারত ধারাবাহিকভাবে জয়লাভ করেছিল। ৫২ টি ম্যাচের মধ্যে ৪২টি তে জয়। এই পরিসংখ্যানই প্রমাণ করে তিনি কতটা সফল অধিনায়ক। তার নেতৃত্বে ভারত একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে।

ক্যাপ্টেনসি হারাচ্ছেন সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Getty Images

২০২৫ সালের এশিয়া কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয় তার নেতৃত্বে করা এক বড় অর্জন। কিন্তু গত দুই বছর ধরে তার ব্যাটে কোন ধারাবাহিকতা দেখা যাচ্ছে না ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তার সাম্প্রতিক ফর্ম নিয়ে। ৪৫টি ম্যাচে মাত্র ৯৩২ রান, গড় – ২৫.৮৮। যা তার মতন একজন ব্যাটসম্যানের কাছ থেকে একদমই গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে কোচ গৌতম গাম্ভীর নেতৃত্ব পরিবর্তনের কথা ভাবছেন। তার মতে এমন একজন অধিনায়ক হওয়া দরকার যিনি দীর্ঘ মেয়াদী ধারাবাহিকভাবে পারফরম্যান দিতে পারবেন। আর এখানে সঞ্জু স্যামসনের (Sanju Samson) নাম উঠে আসছে। সঞ্জু ইতিমধ্যেই আইপিএলে নিজেকে প্রমাণ করেছেন কিন্তু নির্বাচকদের একাংশ তাকে এখনো অধিনায়ক হিসেবে নির্বাচন করতে দ্বিধায় আছেন।

Read More: বৈভবকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা, বিস্ময় প্রতিভার পিছনের রহস্য খুঁজবেন বিশেষজ্ঞরা !!

ক্যাপ্টেনসি হাতছাড়া হতে পারে শ্রেয়াস আইয়ারের

Shreyas Iyer and Gautam Gambhir শ্রেয়াস আইয়ার
Shreyas Iyer and Gautam Gambhir | Image: Getty Images

ঈশান কিষানের (Ishan Kishan) ক্ষেত্রেও একই রকম চিন্তা রয়েছে কারণ তিনি আগ্রাসি ব্যাটসম্যান হলেও খুব একটা ধারাবাহিক নন তাদের পরবর্তীতে উঠে আসছে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং তিলক বর্মার (Tilak Varma) নাম। শ্রেয়াস একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং নেতৃত্ব দানের অভিজ্ঞতাও রয়েছে তার কিন্তু কোচ গৌতম গাম্ভীরের সঙ্গে তার সম্পর্কের জটিলতা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ কেকেআরে অধিনায়ক থাকাকালীন শ্রেয়াসের সঙ্গে গম্ভীরের কিছু এর মতপার্থক্য তৈরি হয়েছিল। সুতরাং সবশেষে তিলক বর্মা তরুণ প্রজন্মের দিক থেকে যথাযথ। আগামী দিনে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফর ভারতীয় দলের পক্ষে এক বড় পরীক্ষা হতে চলেছে।

Read Also: IPL’এ ঝড় তুলে জাতীয় দলে এন্ট্রি নিচ্ছেন বৈভব সূর্যবংশী, দেশের জার্সিতে মাতাবেন বিশ্ব মঞ্চ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *