ভাই গ্ৰেফতার হতেই ঘুম উড়েছে অরুপ বিশ্বাসের, মেসিকান্ডে তার জেলে যাওয়া সময়ের অপেক্ষা !! 1

পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের ক্রীড়াক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে এসেছে। গত বছর কলকাতায় মেসিকে (Lionel Messi) নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে অব্যবস্থার ছবি প্রকাশ্যে চলে আসে। নেতা-মন্ত্রীদের প্রভাবে শহরের ভাবমূর্তি আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার মুখে পড়েছিল। যা নিয়ে নতুন বিজেপি সরকার আবারও তদন্ত শুরু করেছে।

প্রধান আয়োজক শতদ্রু দত্তের (Satadru Dutta) অভিযোগে এফ‌আইআর নথিভুক্ত করেছে পুলিশ। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে একাধিক শাস্তিযোগ্য অভিযোগ জানানো হয়েছে। এর মধ্যেই একটি ভিন্ন মামলায় গতকাল গ্রেফতার হয়েছেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swaroop Biswas)।

Read More: আইপিএল শেষ হতেই অবসর নিলেন ‘প্রাক্তন’ KKR তারকা, মাথায় হাত ফ্যান্সদের !!

বিতর্কে উঠে এসেছিলেন অরুপ বিশ্বাস-

ভাই গ্ৰেফতার হতেই ঘুম উড়েছে অরুপ বিশ্বাসের, মেসিকান্ডে তার জেলে যাওয়া সময়ের অপেক্ষা !! 2
Lionel Messi | Images: Twitter

গত বছর ডিসেম্বর মাসে ‘গোট ইন্ডিয়া ট্যুর’এর অংশ হিসাবে কলকাতায় পা রেখেছিলেন লিওনেল মেসি। তাকে যুবভারতী ক্রীড়াঙ্গনে এক ঝলক দেখার জন্য হাজার হাজার টাকার টিকিট কেটে উপস্থিত হয়েছিলেন ভক্তরা। ফুটবল সমর্থকদের মনে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্রকে নিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু মেসি মাঠে প্রবেশ করতেই পুরো ছবিটাই বদলে যায়। প্রাক্তন মন্ত্রী অরুপ বিশ্বাস‌‌‌ এই কিংবদন্তি ক্রিকেটারকে ঘিরে রেখেছিলেন।

এছাড়াও তার ঘনিষ্ঠ একাধিক বন্ধু এবং পারিবারিক সদস্যদের মাঠের মধ্যে দেখতে পাওয়া যায়। এই কারণে গ্যালারি থেকে দর্শকরা টিকিট কেটেও মেসিকে দেখতে পাচ্ছিলেন না। অন্যদিকে নিরাপত্তার অভাব তৈরি হ‌ওয়ার কারণে আর্জেন্টাইন তারকাকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ফলে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ সমর্থকরা। ‌ স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয়।

বিপাকে স্বরূপ বিশ্বাস-

Aroop Biswas, মনোজ তিওয়ারি, অরূপ বিশ্বাস,মেসি
Aroop Biswas । Image; Getty Images

রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেছিলেন। তার ভিত্তিতে এফআইআর করা হয়েছিল। সম্প্রতি তদন্তের কারণে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় পুলিশ। ৫ জুন তদন্তকারীদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে এখনই জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন অরুপ বিশ্বাস।‌

এর মধ্যে গতকাল টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুর্নীতি মামলায় অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অন্যদিকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধেও টিকিটের কালোবাজারি সহ হুমকি দেওয়া এবং অবৈধভাবে গুরুত্বপূর্ণ ইভেন্ট নষ্ট করার মতো অভিযোগ রয়েছে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন তার‌ও গ্রেফতারি হওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে জিজ্ঞাসাবাদের জন্য অরুপ বিশ্বাস‌‌‌ কবে যান এখন সেটাই দেখার বিষয়।

Read Also: আইপিএলের মোহ ত্যাগ! আন্তর্জাতিক ক্রিকেটকেই অগ্রাধিকার দিলেন অজি সুপারস্টার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *