‘IPL হাতের মুঠোয় চাই!’ দাউদ ইব্রাহিমের হুমকিতে আতঙ্কিত IPL কর্তা, ফাঁস বিস্ফোরক তথ্য !! 1

আইপিএল (IPL 2026) পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে উঠে এসেছে। এই বছর আইপিএলে নিজেদের শিরোপা ধরে রেখে ট্রফি ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। রজত পাটিদার (Rajat Patidar) পরপর ট্রফি জয় করে নতুন ইতিহাস রচনা করেন। কোটি-কোটি টাকার ঝংকারে সমস্ত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে পিছনে ফেলেছে ভারতের এই লিগ।‌ এর মধ্যেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে চোখ পড়েছিল দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim)। এই ভয়ঙ্কর তথ্য সামনে আসতেই ক্রিকেট মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read More: আইপিএল শেষ হতেই অবসর নিলেন ‘প্রাক্তন’ KKR তারকা, মাথায় হাত ফ্যান্সদের !!

Ipl
IPL | Image: Twitter

আইপিএল টুর্নামেন্টের সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করেছিলেন ললিত মোদি (Lalit Modi)। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দাউদ ইব্রাহিম প্রভাব ফেলতে চেয়েছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। ফোন করে রীতিমতো আন্তর্জাতিক এই গ্যাংস্টার হুমকি দিয়েছিল বলে জানিয়েছেন। সেই হুমকি শুনে আতঙ্কে দিন কেটেছিল বলে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি ললিত মোদি এক সাক্ষাৎকারে এই দাবি করতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।‌

প্রাক্তন আইপিএল কর্তা বলেন, “তখন আমি লন্ডনে ছিলাম‌। ভোর সাড়ে তিনটে নাগাদ হঠাৎ করে ফোন এসেছিল। লন্ডনের এক জুয়াড়ি আমাকে জোর করে এক ‘বাবা’র কাছে নিয়ে যায়। সেই বাবা একজনকে ফোন করেছিলেন স্পিকারে গলা শুনে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি ভয়ে প্রস্রাব করে ফেলেছিলাম।”

ললিত মোদি আরও বলেন, “আমায় স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তোমার খেলা শেষ। তারপরেই ফোন রেখে দেয়। এরপরও আমি একাধিকবার বাবা’র ফোন পেয়েছিলাম। তিনি কখনও আইপিএল দল কেনার প্রস্তাব দিয়েছিলেন আবার কখনও জুয়ায় লোকসান হওয়ার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। ‌বাবা দাউদয়ের মতোই ছিল। ২০০৯ সালে আইপিএল দক্ষিণ আফ্রিকায় সরিয়ে দেওয়া হলে তাদের জুয়া মার্কেটে ব্যাপক আর্থিক ক্ষতি হয়।”

আর্থিক তছরূপের অভিযোগ ওঠে-

‘IPL হাতের মুঠোয় চাই!’ দাউদ ইব্রাহিমের হুমকিতে আতঙ্কিত IPL কর্তা, ফাঁস বিস্ফোরক তথ্য !! 2
Lalit Modi | Image: Getty Images

আইপিএলের জন্ম লগ্ন থেকে এই টুর্নামেন্টকে এক অনন্য মাত্রায় নিয়ে যেতে চেয়েছিলেন ললিত মোদি। কিন্তু আর্থিক দুর্নীতির মামলা সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে করা হয়। ইডি তদন্ত শুরু করে। ২০১৩ সালে বিসিসিআই (BCCI) তাকে নির্বাসিত করেছিলে। তবে ক্রিকেট জগত থেকে সরে আসার পিছনে ললিত মোদি অন্য একটি কারণ তুলে ধরেছেন। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার কারণ হল মুম্বাইয়ের আন্ডার‌ওয়াল্ড। এই বিস্ফোরক মন্তব্য নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read Also: আইপিএলের মোহ ত্যাগ! আন্তর্জাতিক ক্রিকেটকেই অগ্রাধিকার দিলেন অজি সুপারস্টার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *