পশ্চিমবঙ্গ থেকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে উঠে এসেছেন অসংখ্য ব্যক্তিত্ব। এবার তরুণ প্রজন্মকে উৎসাহিত করা জন্য বাংলার নতুন বিজেপি সরকার ক্রীড়াক্ষেত্রকে নতুন করে সাজাতে চলেছে। এরমধ্যেই তৃণমূল সরকারের ক্রীড়াক্ষেত্রে একাধিক দুর্নীতি বর্তমানে সামনে উঠে আসছে। গত বছর মেসি (Lionel Messi) ইভেন্টের টিকিট প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) কালোবাজারি করেছিলেন বলে বিস্ফোরক অভিযোগ করেন আয়োজক শতুদ্র দত্ত। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। এর মধ্যেই এবার তৃণমূলের ক্রীড়াক্ষেত্রে অবহেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অশোক দিন্দা (Ashok dinda)।
Read More: আইপিএল শেষ হতেই অবসর নিলেন ‘প্রাক্তন’ KKR তারকা, মাথায় হাত ফ্যান্সদের !!
দিন্দার বিস্ফোরক অভিযোগ-

এই বছর তৃণমূল সরকারকে হারিয়ে বিপুল আসনে জয়লাভ করে বিজেপি। এরপর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সমস্ত জায়গা থেকে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছেন। অন্যদিকে দলের দীর্ঘদিনের সদস্য এবং বিধায়ক অশোক দিন্দাকে নতুন সরকার ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী করতে পারে বলে খবর সামনে এসেছিল। তবে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) বর্তমানে এই দায়িত্ব পালন করছেন। অন্যদিকে দপ্তর জানতে না পারলেও মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অশোক দিন্দা।
তিনি জানান যে জাতীয় ক্রীড়া সংস্থার ২০০ কোটি টাকার প্রোজেক্ট করতে বাঁধা দিয়েছিল তৃণমূল সরকার। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “বাংলায় ক্রীড়া প্রকল্প গড়তে চেয়েছিল জাতীয় ক্রীড়া সংস্থা। তার জন্য মোটামুটি ২৫ একর জমি চাওয়া হয়েছিল তৃণমূল সরকারের সময়। কিন্তু সেই জমি দেওয়া হয়নি। তৎকালীন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন জমি সমস্যার কারণে সাইয়ের প্রকল্প করা যাচ্ছে না।”
লড়াই করেছিলেন অশোক-

রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নত করার জন্য অশোক দিন্দা তৃণমূল আমলে লড়াই করেছিলেন বলে জানান। তিনি বলেন, “আমি এই বিষয়ে বিধানসভায় সরব হয়েছিলাম। আমাকে বলা হয় এই বিষয়ে যথাযথ নথি দেখাতে না পারলে সাসপেন্ড করা হবে।” ২০২২ সালের প্রস্তাবিত প্রকল্পের নথিপত্র বিধানসভায় জমা দিয়েছিলেন অশোক দিন্দা। কিন্তু সেই সময় তৃণমূল সরকারের পক্ষ থেকে জানানো হয় এই প্রকল্পে ২০০ কোটি টাকার কোনো উল্লেখ নেই।
ফলে অশোক দিন্দা কার্যত সেই সময়ের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) এবং মমতা ব্যানার্জির (Mamata Banerjee) দিকে আঙ্গুল তুলেছেন। উল্লেখ্য ২০২১ সালে বিজেপির টিকিটে প্রথম ময়না থেকে বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন অশোক দিন্দা। ১,২৬০ ভোটে তৃণমূলের প্রার্থীকে হারিয়ে চমক দিয়েছিলেন। এরপর এই বছর বিধানসভা ভোটেও জয়ের ধারা বজায় রাখেন ভারতের প্রাক্তন পেসার। ১৬,২৪১ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে আবারও বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপরই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ক্রীড়া ব্যক্তিত্বরাই এবার ক্রীড়া ক্ষেত্রের দায়িত্ব নেবেন।