‘বিহারি’ বলে হেনস্তার অভিযোগ, বৈভবের সাফল্যে গর্বিত লাস্যময়ী 1

ভারতীয় ক্রিকেটে নতুন প্রতিভার আবির্ভাব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তার মধ্যে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) অন্যতম। মাত্র ১৫ বছর বয়সে যেখানে অন্যান্য কিশোররা তাদের ক্যারিয়ার তৈরি করার স্বপ্ন দেখে সেখানে বৈভব আইপিএলের মতো একটা কঠিন মঞ্চে বড় বড় বোলারদের ঘাম ঝরাচ্ছেন। এবারের আইপিএল মরসুমে বইভব একাই যেন মাঠে ঝড় তুলেছেন। ১৬ টি ইনিংসে ৭৭৬ রান যা এক কথায় অবিশ্বাস্য। একইসঙ্গে তার অর্জিত মোট পাঁচটি বড় বড় পুরস্কার যেমন ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, ‘অরেঞ্জ ক্যাপ’, ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’, ‘ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ এবং ‘মোস্ট সিক্সেস’ যা প্রমাণ করে তিনি কত বড় মাপের একজন খেলোয়াড়।

এই সাফল্যের পরিপ্রেক্ষিতে জনপ্রিয় স্পোর্টস অ্যাঙ্কার রিদ্ধিমা বলেন, “আমরা যখন ছোট ছিলাম তখন বিহারী পরিচয় দিতে আমাদের লজ্জা লাগতো। কিন্তু বৈভব আমাদের সেই সম্মান ফিরিয়ে দিয়েছে।” আসলে বহু বছর ধরে বিহার নানা নেতিবাচক ভাবমূর্তির শিকার হয়েছে। তবে এই সময়ের সঙ্গে সঙ্গে কিছু ইতিবাচক পরিবর্তনও এসেছে।

বিহারের নাম উজ্জ্বল করেছেন বৈভব সূর্যবংশী

বৈভব, IPL 2026
Vaibhav Suryavanshi | Image: Getty Images

ঋদ্ধিমা বলেন, “মহেন্দ্র সিং ধোনি আর ওয়াসেপুর এই দুটো কারণে জন্য বিহারের সুনাম ফিরেছিল কিন্তু সেগুলো এখন ঝাড়খণ্ডের সঙ্গে জড়িয়ে গেছে। বিহারের জন্য কিছু বাকি ছিল না।” তিনি আরো বলেন, “বৈভব একেবারে খাঁটি বিহারী। ও শুধুমাত্র একজন ক্রিকেটার নয়, বিহারের ভূমিপুত্র। বৈভব আমাদের বিহারী পরিচয় এর সম্মান ফিরিয়ে দিয়েছে। এখন আর বিহারি পরিচয় দিতে লজ্জা লাগে না।

https://www.instagram.com/reel/DY_-r0STpEa/?igsh=Y3h1M2JzdWhncWc0

এই প্রসঙ্গে অনেক নেটিজেন উল্লেখ করেছেন যে চলতি বছরে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী একজন বিহারী ছাত্র। সুতরাং রাজ্যের সম্মান শুধুমাত্র একজন ক্রিকেটারের উপর নির্ভর করে না। কিংবদন্তি বিরাট কোহলি ও বৈভবের প্রসঙ্গে বলেন, “এক বিহারী সব পে ভারী, ফির খতম গেম।” সব মিলিয়ে বৈভব শুধুমাত্র একজন ক্রিকেটার নন তিনি একটা রাজ্যের, সারা দেশের গর্ব।

Read Also: আইপিএল শেষ হতেই অবসর নিলেন ‘প্রাক্তন’ KKR তারকা, মাথায় হাত ফ্যান্সদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *