"কলকাতার মানুষের জন্য..." সাংবাদিকের প্রশ্নে ক্লিন বোল্ড অজিঙ্কা রাহানে, দিলেন এই জবাব !! 1

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ (IPL 2026) মরশুমে একেবারেই ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্স। ছয় ম্যাচে পাঁচ হার, এই পরিসংখ্যান শুধু হতাশাজনকই নয়, বরং একটি বড় সতর্কবার্তাও। এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখা দলটির জন্য প্লে-অফের রাস্তা ক্রমশ কঠিন হয়ে উঠছে। তবুও দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে হাল ছাড়তে রাজি নন। বরং তিনি কঠিন বাস্তবতা মেনেও ইতিবাচক থাকার বার্তা দিচ্ছেন। আমেদাবাদের গুজরাট টাইটানস-এর কাছে হারার পর রাহানে বলেন, “আমরা ম্যাচ ধরে এগোচ্ছি।

কিন্তু সমস্যা হল একটাই – এখন আর শুধু ম্যাচ ধরে এগোলেই হবে না, প্রতিটি ম্যাচ জিততেই হবে। কারণ পয়েন্ট টেবিলে জায়গা করে নিতে গেলে ধারাবাহিক জয়ের বিকল্প নেই। তবে বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। কেকেআরের ব্যাটিং লাইনআপ বারবার ব্যর্থ হচ্ছে। ওপেনাররা শুরু দিতে পারছেন না, মিডল অর্ডার ভেঙে পড়ছে, আর ফিনিশিংয়ের সময় দেখা যাচ্ছে অস্থিরতা। এর ফলে প্রতিপক্ষ দল সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। বোলিং ইউনিটও ধারাবাহিক নয়, কখনও ভালো শুরু করেও শেষ দিকে ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাহানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক।

Read More: গিলের বিধ্বংসী ব্যাটিং’এ জয়ের হ্যাটট্রিক গুজরাটের, পরাজয় অব্যাহত কলকাতার !!

অজিঙ্কা রাহানের কণ্ঠে KKR-এর আশা

ajinkya-rahane-leaves-mumbai-captaincy kkr রাহানে
Ajinkya Rahane | Image: Getty Images

তিনি নিজেও ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারছেন না। ফলে অধিনায়ক হিসেবে তাঁর প্রভাব কতটা, তা নিয়েও আলোচনা চলছে। তবে একটা বিষয় পরিষ্কার – রাহানে দলের মধ্যে ইতিবাচক মানসিকতা বজায় রাখতে চাইছেন। তিনি চান, খেলোয়াড়রা ভয় না পেয়ে সাহস নিয়ে খেলুক। কারণ ভয় পেলে ভুল বাড়ে, আর সাহসী হলে সুযোগ তৈরি হয়। তিনি বলেন, “একটা ভালো ওভারই সব বদলে দিতে পারে।” সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা ছিল আবেগঘন, “আমরা কলকাতার মানুষের জন্য খেলি।” এই লাইনটা স্পষ্ট করে দেয়, দল শুধু ট্রফির জন্য নয়, আবেগ ও দায়িত্ব নিয়েও খেলছে। তিনি বারবার বলছেন, “আমরা একে অপরের পাশে আছি।

এই দলগত সংহতি অনেক সময় বড় পরিবর্তনের সূচনা করতে পারে। সব মিলিয়ে কেকেআর এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ধারাবাহিক ব্যর্থতা, অন্যদিকে অধিনায়কের ইতিবাচক বার্তা। তবে গুজরাটের কাছে হারের পর সাংবাদিক সম্মেলনে একটি প্রশ্নের উত্তর বেশ অভিজ্ঞতার সঙ্গে সামাল দিয়েছিলেন রাহানে। এক সাংবাদিক রাহানেকে দেখেই বলেন, “প্রথমেই আপনার কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন।” যার জবাবে রাহানে মাথা গরুম না করেই উত্তর দেন, “আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ, কেউ একজন আমার কঠোর পরিশ্রমের সত্যিই প্রশংসা করেছেন।” রাহানে যেভাবে প্রশ্নের উত্তর সামলেছেন তাতে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Read Also: প্রথম দল হিসেবে বাদ পড়লো KKR, ভেঙে গেল প্লে-অফের স্বপ্ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *