বিয়ের প্রতিশ্রুতি দিয়েও প্রতারণা, শামির ক্রিকেটার ভাইকে ঘিরে তুমুল বিতর্ক !! 1

প্রত্যেক ক্রিকেটারের মাঠের পারফরমেন্স যেমন আলোচনায় উঠে আসে, ঠিক তেমনই মাঠের বাইরে ব্যক্তিগত জীবন ও কখনও কখনও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলেন বাংলার ক্রিকেটার মোহম্মদ শামির (Mohammed Shami) ভাই মহম্মদ কাইফ (Mohammed Kaif)। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে – এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা। সম্প্রতি বাংলার হয়ে বেশ ভালো পারফরম্যান্স ছিল কাইফের। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে বেশ দাপুটে পারফরম্যান্স করছিলেন কাইফ।

তবে সম্প্রতি তার কর্মকান্ডে সমাজ মাধ্যমে বেশ সমালোচনার বিষয় হয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত এক সাধারন বন্ধুত্বের থেকেই। এক পরিচিত বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল তাদের। তারপর প্রথমে ধীরে ধীরে সাধারণ কথাবার্তা হলেও পরে সেটা সম্পর্কের রূপ নেয়। বিশেষ করে ইনস্টাগ্রামে তাদের নিয়মিত কথাবার্তা চলতো। মহিলার দাবি অনুযায়ী কাইফ প্রথমদিকে অত্যন্ত যত্নবান এবং আন্তরিক ছিলেন। তারপর বিয়ের প্রসঙ্গ নিয়ে ও তাদের মধ্যে আলোচনা চলতো। তবে বিয়ের প্রসঙ্গ উঠলেই কাইফ বিষয়টি এড়িয়ে যেতেন।

Read More: বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বড়ো ভবিষ্যদ্বাণী সৌরভের, দাদার মন্তব্য ঘিরে শুরু চর্চা !!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেন শামির ভাই কাইফ

শামি
Mohammed Kaif and Mohammed Shami | Image: Twitter

কখনও ব্যস্ততার অজুহাত, কখনও সময় চাওয়ার কথা বলে তিনি বিষয়টি পিছিয়ে দিতেন। কিন্তু সময় যত গড়িয়েছে ততই তার আচরণের পরিবর্তন লক্ষ্য করেন ওই মহিলা। ধীরে ধীরে কথাবার্তা কমে আসে এবং দূরত্ব বাড়তে থাকে। মহিলার দাবি তিনি কারণ জানতে চাইলে কাইফ বিষয়টি এড়িয়ে যেতেন। শেষ পর্যন্ত কাইফ সম্পর্কটি থেকে বেরিয়ে আসেন তবে কেন এই সিদ্ধান্ত সেটি জানানো হয়নি বলেই অভিযোগ। এর ফলে কাইফ ওই মহিলার সঙ্গে প্রতারণা করেছেন বলেই জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে কাইফের ক্রিকেট কেরিয়ারও আলোচনায় এসেছে। বাংলার হয়ে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩টি উইকেট এবং লিস্ট-এ ম্যাচে ১২টি উইকেট নেওয়া তাঁর দক্ষতার প্রমাণ। সুতরাং এই অভিযোগে তার ক্রিকেট ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। আবার এই ঘটনায় আলোচনায় এসেছে মহম্মদ শামির পরিবার। তার স্ত্রী হাসিন জাহান অতীতে গার্হস্থ হিংসা এবং প্রতারণার যে অভিযোগগুলো এনেছিল তা এখনো বিতর্কের বিষয়।

Read Also: ধর্মান্তরকরণ বিতর্কে সামীরের পাশে দাঁড়িয়ে সমর্থন প্রেমিকার, করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *