ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি তারকা হলেন বিরাট কোহলি (Virat Kohli)। টি-টোয়েন্টি এবং টেস্ট উভয় ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তাঁর লক্ষ কেবলমাত্র ওডিআই ফরম্যাটে বিশ্ব জয়ের। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে নজর রয়েছে বিরাট কোহলির। ওডিআই ফরম্যাটে কেবলমাত্র বিরাটকে দেখা যাচ্ছে, যে কারণে আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে বিরাটকে নির্বাচন করেছিল নির্বাচকরা। কিন্তু চোটের কারণে দেখিয়ে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কোহলি। কোহলির পর এই দলে তার বদলি হিসাবে যোগ দিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এই ফরম্যাটের অন্যতম প্রতিভাবান চরিত্র হলেন যশস্বী।
চোটের কারণে আফগান সিরিজের বাইরে বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। তবে, কিউই সিরিজে সুযোগ পাননি তিনি। দলে শুভমান গিল ফিরে আসতেই জয়সওয়াল দল থেকে বাদ পড়েন। কোহলি চোটের কারণে ছিটকে যেতেই শুরু হয়েছে চর্চা। বেশ কিছু ভক্তের দাবি কোহলি নাকি আর ওডিআই ফরম্যাটও খেলতে চাইছেন না। তিনি এবার জাতীয় দল থেকে অবসর নেবেন এবং তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাইবেন। কোহলি তাঁর ক্যারিয়ারে একাধিক রেকর্ড অর্জন করেছেন। এমনকি, সাদা বলের ক্রিকেটে সব ট্রফি জিতেছেন তিনি। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ ছিল তার জীবনের সবথেকে বড় পাওনা, এরপর ২০১৩ সালেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন কোহলি। এরপর দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে সাদা বলের ক্রিকেট সম্পূর্ণ করেন কোহলি। যদিও এখানে থেমে থাকেননি তিনি ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেরও সদস্য ছিলেন কোহলি।
Read More: “বল সুইং হলে পা…” বিদেশের মাটিতে সমস্যায় পড়বেন বৈভব, সতর্কবার্তা সৌরভের !!
ভারত তাদের পরবর্তী ওডিআই সিরিজটি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে চলেছে। ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগারকার বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে মন্তব্য করে জানিয়েছেন, “বিরাটের ক্ষেত্রে এই মুহূর্তে, (আইপিএল) ফাইনালে চোট পাওয়ার এক সপ্তাহও হয়নি। আমরা এখনও নির্দিষ্ট সময়সীমা জানি না, তবে মনে হচ্ছে তিনি ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য ফিট হয়ে যেতে পারে। এটা কোনো চূড়ান্ত উত্তর নয়, তাই আমার কথার ওপর ভরসা করবেন না। আমি এখনও ফিজিওর কাছ থেকে কোনো স্পষ্ট সময়সীমা পাইনি।” এখন দেখার বিষয় কোহলিকে ইংল্যান্ড ওডিআই সিরিজে ফিরতে দেখা যায় কিনা।