"বল সুইং হলে পা..." বিদেশের মাটিতে সমস্যায় পড়বেন বৈভব, সতর্কবার্তা সৌরভের !! 1

ভারতীয় ক্রিকেটের নতুন প্রতিভার আবির্ভাব এটা নতুন কিছু নয়। কিন্তু তার মধ্যে মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলের এত কাছে পৌঁছাতে পারা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) অন্যতম উদাহরণ। তাকে ইতিমধ্যেই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আসন্ন এশিয়ান গেমসের জন্যও তিনি জাতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন। যা তার প্রতিভারই স্বীকৃতি। তবে এই সাফল্যের মাঝেই সতর্কবার্তা দিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

তিনি বলেন, “আমার মনে হয় ওকে নিজের মতো খেলতে দেওয়া উচিত ওর বয়স মাত্র ১৫ বছর। তাই আমি মনে করি না যে ও চাপ নিয়ে খুব বেশি ভাববে।“একজন তরুণ ক্রিকেটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার স্বাভাবিক খেলাটা বজায় রাখা। অতিরিক্ত চাপ এবং প্রত্যাশা তার আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। আইপিএলে বৈভবের পারফরম্যান্স ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে সে সেখানে স্বাভাবিকভাবেই খেলে গেছে। একদমই নির্ভীকতার সঙ্গে।

বৈভবের সমালোচনা করলেন সৌরভ!

বৈভব, IPL 2026
Vaibhav Suryavanshi | Image: Getty Images

তবে আন্তর্জাতিক ক্রিকেট একেবারেই আলাদা মঞ্চ। এখানে প্রতিটি বল প্রতিটি রান এবং প্রতিটা সিদ্ধান্তের ওপরেই থাকে তীব্র চাপ। সৌরভ এই প্রসঙ্গে বলেন, “ভারতের হয়ে খেলা অবশ্যই আলাদা। ও এমন জায়গায় খেলতে যাবে যেখানে উইকেটের চরিত্র আলাদা হবে।” এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক দৃঢ়তা এবং ধৈর্য। সৌরভের কথায়, “ধৈর্য আর সঠিক পরিবেশ পেলে বৈভব ভবিষ্যতের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে।” বৈভবের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভিন্ন কন্ডিশনে নিজেকে মানিয়ে নেওয়া।

ইংল্যান্ডের পিছে সুইং এবং বাউন্স অনেক বেশি থাকে। যা ভারতীয় উপমহাদেশের পিচের থেকে সম্পূর্ণ আলাদা। সৌরভ বলেন, “এখানে বল বেশি সিম করবে। নতুন বলে অতিরিক্ত বাউন্স এবং মুভমেন্ট থাকবে।” আইপিএল ২০২৬’এর মঞ্চে দাপুটে পারফরম্যান্স ছিল বৈভবের। রাজস্থানের স্টেটা বয় বৈভব এবারের আইপিএলে ১৬ ম্যাচে ৪৮.৫০ গড়ে এবং ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান বানিয়েছেন। পাশাপাশি তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি অর্ধশতাধিক রান ও ১টি শতরান। এমনকি ৬৩টি চার এবং ৭২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর এই অনবদ্য আইপিএল মৌসুম আইপিএল ইতিহাসের এক অনন্য সৃষ্টি।

Read Also: “রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই…”, মমতা-ইউসুফ বিতর্কে সাফাই সৌরভের

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *