ভারতীয় দলে জায়গা হারানোর পর মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন স্কাই, সমাজ মাধ্যমে দিলেন বড় ইঙ্গিত !! 1

বর্তমানে ভারতীয় ক্রিকেটে সূর্যকুমার যাদবের পরিস্থিতি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। একসময় তিনি ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। তার ৩৬০ ডিগ্রি শর্টকে ভয় পেত বিশ্বের তাবড় তাবড় বোলাররা। চাপের মধ্যেও তার নির্ভীক ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতো নিমেষের মধ্যেই। আজ তারই ফর্মের কোন ধারাবাহিকতা নেই। সম্প্রতি তাকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের পর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। একইসঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তার সম্পর্ক নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। ইনস্টাগ্রাম থেকে দলের সব চিহ্ন মুছে ফেলা সহ খেলোয়াড়দের আনফলো করে দেওয়া তারই ইঙ্গিত। আইপিএল ২০২৬ মৌসুমে সূর্যকুমার যাদব মাত্র ২৭৬ রান করেছেন। গড় ২০.৭৭। যা তার মতো একজন ব্যাটসম্যানের কাছে থেকে একদমই হতাশা জনক।

সূর্যকুমারকে ভারতীয় দল থেকে বাদ দিতেই বিস্ফোরক অশ্বিন

সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Getty Images

ভারতের প্রাক্তন খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন এই প্রসঙ্গে বলেন, “দল থেকে বাদ পড়লে প্রত্যেক খেলোয়াড়েরই হতাশ হওয়ার অধিকার রয়েছে এবং সেটা নিয়ে খারাপ লাগাটাও স্বাভাবিক।” তিনি আরো বলেন, “আমি মনে মনে ভাবছি ১৫ থেকে ১৮ মাস আমি খারাপ ফর্মে থাকলেও দেশের জন্য একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি।” তার এই বক্তব্য সূর্য কুমারের প্রতি নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে। অশ্বিন এর কথায়, “ব্যাটসম্যান হিসেবে তার বিশ্বকাপটা সেরা না হলেও দলের বাকি সবার মত তিনিও তো নিজের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে পালন করেছেন।” অর্থাৎ তার মতে একজন খেলোয়াড়ের শুধুমাত্র সম্প্রতিক ফর্ম দিয়ে বিচার করা একদমই উচিত নয়।

MI ছাড়ছেন স্কাই

Ipl 2025
Suryakumar Yadav | Image: Getty Images

২০১৮ সাল থেকে সূর্যকুমার মুম্বাই ইন্ডিয়ান্সের দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফরমেন্সই শেষ কথা। তাই হয়তো তারা নতুন বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে। তবে সূর্য কুমার যদি তার ধারাবাহিকতা বজায় রেখে সঠিক ফর্মে ফিরে আসতে পারে তাহলে আবারও হয়তো আন্তর্জাতিক দলের দরজা তার জন্য খুলতে পারে। সূর্য মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিলে কলকাতা নাইট রাইডার্স কিংবা লখনৌ সুপার জায়ান্টসদের মতন দলে অধিনায়ক হিসাবে জায়গা বানিয়ে নিতে পারেন।  একদিকে কেকেআরের হয়ে আইপিএলে পরিচিতি পাওয়া স্কাই পুরানো দলে নেতৃত্বে ফিরতে পারবেন তো লখনৌ দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া ঋষভ পন্থের জায়গাও নিতে পারেন তিনি।

Read Also: ইউসুফ পাঠানের কাছে মমতার দূত সৌরভ, মহারাজকে নিয়ে উঠলো বড় অভিযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *