বৈভবের উত্থানে মুগ্ধ বোর্ড, বিশেষ সুবিধা পেতে পারেন পরিবারও 1

অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মানেই এক বিশাল চাপ। আর সেটা বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে ব্যতিক্রম নয়। আর তাই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য জায়গা পাওয়ার তরুণ বৈভবের জন্য বিসিসিআই (BCCI) নিয়েছে এক বিশেষ ব্যবস্থা। বিদেশের মাঠে খেলা মানেই আলাদা চাপ, আলাদা চ্যালেঞ্জ। তাই তার চাপ সামলাতে যাতে অসুবিধা না হয় তার জন্য বৈভবের সঙ্গে তার বাবা-মাকেও পাঠানো হবে। সুতরাং বোর্ড শুধুমাত্র খেলোয়াড়ের পারফরমেন্সের ওপরেই নয়, একইসঙ্গে তার মানসিক সুস্থতার দিকেও নজর দিচ্ছে।

বোর্ড সচিব দেবজিত শইকীয়া বলেছেন, “বৈভবের বয়স যেহেতু অনেকটাই কম তাই ওর সঙ্গে ওর বাবা-মাকেও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিবেশে মানিয়ে নিতে ওদের উপস্থিতি বৈভবকে সাহায্য করবে।” অর্থাৎ তার পরিবার পাশে থাকলে সে মানসিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে উঠবে। যেটা এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নামার সময় বেশি গুরুত্বপূর্ন। বৈভব ইতিমধ্যেই দেশের হয়ে বিদেশ সফর করেছে। কিন্তু জাতীয় দলের জার্সির গায়ে চাপানো একটা আলাদাই অভিজ্ঞতা। তার জন্য মানসিক দৃঢ়তা অত্যন্ত জরুরী।

Read More: “রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই…”, মমতা-ইউসুফ বিতর্কে সাফাই সৌরভের

অল্প বয়সেই বৈভবকে সুযোগ দিলো BCCI

বৈভব, IPL 2026
Vaibhav Suryavanshi | Image: Getty Images

উল্লেখ্য ১৯৮৯ সালে পাকিস্তানের মাটিতে মাত্র ১৬ বছর বয়সে শচীন টেন্ডুলকারের অভিষেক হয়েছিল। সেই সময় বিদেশের মাটিতে শচীনের পাশে ছিলেন তার বড় ভাই অজিত টেন্ডুলকার। আর আজ সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হচ্ছে বৈভবের মাধ্যমে। বৈভবের ছোটবেলার কোচ মনীষ ওঝা এ প্রসঙ্গে বলেছেন, “শচীনের পর কেউ এত কম বয়সে ভারতীয় দলে সুযোগ পেল। এটা অবশ্যই আমাদর কাছে গর্বের মুহূর্ত। আমি আশা করি বৈভব প্রত্যাশা পূরণ করবে।

বৈভব বর্তমানে শ্রীলংকা সফরে রয়েছে। সেখানে ও তার পারফরমেন্স নজর কাড়ছে নির্বাচকদের। বোর্ডের লক্ষ্য হলো বৈভবকে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করা। আইপিএলের মঞ্চে রিতিমতন ঝড় তুলেছিলেন বৈভব। ব্যাট হাতে একেরপর এক রেকর্ড ভাঙেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছিল সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড, সবথেকে দ্রুত ব্যাটিং অর্থাৎ সবথেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিনি, সর্বাধিক রান এসেছিল তাঁর ব্যাট থেকে। বৈভব ১৬ ম্যাচে ৪৮.৫০ গড়ে এবং ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান বানিয়েছেন।

Read Also: IPL শেষে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনা, ট্রাকের নিয়ে চাপা পড়লেন বিশ্বকাপ জয়ী তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *