এই বছর আইপিএলে (IPL 2026) আরও একবার ট্রফি জয় করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) নিজেদের দাপট বজায় রেখেছে। গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) হারিয়ে নতুন অধ্যায় রচনা করেছে বিরাট কোহলির (Virat Kohli) দল। রজত পাটিদার (Rajat Patidar) অধিনায়ক হিসেবে আবারও নিজেকে প্রমাণ করেন। ফলে পরপর দু’বছর বেঙ্গালুরু ট্রফি জয়ে উচ্ছ্বসিত ভক্তরা। তবে গত বছর ট্রফি জয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছিল। উদযাপনের সময় পদপিষ্ট হয়ে ১১ জন ভক্তদের মৃত্যু হয়। এবার এই বছর আইপিএল থেকে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন অস্ট্রেলিয়ান তারকা।
Read More: “ব্যাট করতেই তো পারে না..”, পান্থ’কে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ ফাঁস করলেন গম্ভীর !!
শেষ হল IPL’এর মহাযুদ্ধ-

এই বছর আইপিএলে নতুন উদ্যমে মাঠে নেমেছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। কিন্তু চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মতো সফল দল আবারও ভক্তদের হতাশ করে। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে এই দলগুলি প্লে অফেই পৌঁছাতে পারিনি। শেষ চরের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। রজত পাটিদার দল এই বছর দুরন্ত ফর্মে থেকে রীতিমতো চমক দেয়।
ফাইনালে আরসিবি মুখোমুখি হয়েছিল গুজরাটের বিপক্ষে। এই ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে গিল বাহিনী। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ভরসা হয়ে ওঠেন কিং কোহলি। তিনি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলকে দুরন্ত জয় এনে দেন। ৪২ বলে করেন অপরাজিত ৭৫ রান। ৯ টি চার এবং ৩ টি ছয় আসে তার ব্যাট থেকে। ফলে আরসিবি ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
অস্ট্রেলিয়ান তারকার গড়ি দুর্ঘটনা-

এই বছর আইপিএলে ব্রডকাস্ট টিমের অংশ হিসেবে ছিলেন মাইকেল ক্লার্ক (Michael Clarke)। তিনি আইপিএলের ফাইনাল শেষে বাড়ি ফেরার জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। সেই সময় এই অস্ট্রেলিয়ান তারকার গাড়ি একটি মাল বোঝাই গাড়ির নিচে চাপা পড়ে যায়। আহত হলেও বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সম্প্রতি একটি পডকাস্টে এসে এই ঘটনার কথা উল্লেখ করেন ক্লার্ক। তিনি জানান বিমানবন্দরে যাওয়ার সময় তিনি যাত্রী আসনে বসেছিলেন। সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন।
যখন ঘুম ভাঙ্গে তখন দেখেন তার গাড়ি ট্রাকের নিচে চাপা পড়েছে। এই বিশ্বকাপ জয়ী অজি তারকা বলেন, “ম্যাচের পর গাড়ি করে ফিরছিলাম। গড়ির চালক ছিলেন। সেই সময় আমার চোখে ঘুম লেগে গিয়েছিল। যখন চোখ খুলি তখন দেখি আমার গাড়িটা অর্ধেক ট্রাকের তলায় চলে গেছে। আমার একটু কেটে-ছিঁড়ে গিয়েছিল আর কিছু হয়নি। চালকও কিছুটা আহত হয়েছিলেন।”