IND vs AFG সিরিজের মধ্যেই চমক, বোর্ডের সর্বোচ্চ পদে বিরাটের বন্ধুর অভিষেক! 1

সম্প্রতি ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে মেতে রয়েছে। টেস্ট সিরিজের সমাপ্তি ঘটলে টিম ইন্ডিয়ার পরবর্তী লক্ষ হতে চলেছে ওডিআই সিরিজে মনোনিবেশ করার। ভারতের এই সিরিজের মাঝেই বদলে গিয়েছে ক্রিকেট বোর্ড প্রধান। কয়েক মাস আগে রজার বিন্নির পরিবর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছিলেন মিঠুন মানহাস। ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপশি এবার বদল ঘটেছে প্রতিবেশী দেশ বাংলাদেশের বোর্ড প্রধানেরও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত মিলেছে আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক তারকা ওপেনার ব্যাটসম্যান ও ক্যাপ্টেন তামিম ইকবাল (Tamim Iqbal)। সাম্প্রতিক নির্বাচনে সর্বাধিক সমর্থন পেয়ে তিনি স্থায়ীভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এতদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর এবার পাকাপাকিভাবে এই পদে বসেছেন।

তার সঙ্গে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহীন সিনহা। এছাড়াও আরো একজন সহ-সভাপতি নির্বাচনের কথা থাকলেও তার নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তামিম ইকবাল দেশের একজন অন্যতম সফল ওপেনার হিসেবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। তার অভিজ্ঞতা এবং নেতৃত্বগুনই তাকে এই পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১৫ হাজারের কাছাকাছি রান এবং ২৫ টি সেঞ্চুরি প্রমাণ করে তিনি কতটা ধারাবাহিক পারফরমার ছিলেন।

Read More: গম্ভীর-আগারকারের চোখের বিষ RCB! দুর্দান্ত পারফরম্যান্সেও দলে নেই তারকাদের !!

বাংলাদেশ বোর্ডের দায়িত্ব পেলেন বিরাটের বন্ধু

Tamim iqbal, world cup 2023, বিরাট
Tamim Iqbal | Image: Getty Images

এছাড়াও তার ঝুলিতে রয়েছে ৭০ টি টেস্ট ২৪৩ টা ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে যখন বিসিবি র পুরনো কমিটি ভেঙে দেওয়া হয় তখন থেকেই তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছেন, “অনেক বিষয়ে আলোচনা করার রয়েছে সাংবিধানিক সংশোধনের বিষয়ে পরবর্তী বার্ষিক সাধারণ সভায় সকলকে নিয়ে আলোচনা করতে হবে। এটা ১২-১৩ জনের ভোট নয় যে একজনই সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন যে, “আমাদের কাজ করতে হবে ১৯৭২ জন কাউন্সিলর নিয়ে। সকলকে রাজি হতে হবে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যদি সংবিধানের সংশোধনের প্রয়োজন হয়, তাহলে নিশ্চয়ই আমরা তা ভেবে দেখব।” তামিমের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশের ক্রিকেটকে আরো উন্নত করা। সবচেয়ে কম বয়সে সভাপতি হওয়া তাকে তরুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে।

Read Also: “রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই…”, মমতা-ইউসুফ বিতর্কে সাফাই সৌরভের

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *