সূর্যকুমারের অবসর ঘিরে তোলপাড়! ভাইরাল পোস্টে বিভ্রান্ত ক্রিকেটপ্রেমীরা 1

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ঘিরে একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট। পোস্টটিতে দাবি করা হয়, ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্য কুমার যাদবকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে ২০২৬ সালের তার নেতৃত্বেই ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করেছিল তবে পারফরম্যান্সের বিচারে সুব্রত কুমার ছন্দ হারিয়েছেন দুই বছর ধরেই। তার ব্যাটিংয়ে কোন প্রকার ধার দেখা যায়নি। যে কারণেই তাকে সরিয়ে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিবেচিত করা হয়েছে।

তবে, সূর্যকুমার যাদবের করা একটি পোস্ট মুহূর্তের মধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।ভাইরাল হওয়া পোস্টে সূর্যকুমারের নামে লেখা হয় যে, ভারতের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করা তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয় ছিল। অভিষেক ম্যাচ থেকে শুরু করে বিশ্বকাপ জয়ের স্মৃতি উল্লেখ করে সেখানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথাও বলা হয়। পাশাপাশি বিসিসিআই, সতীর্থ ক্রিকেটার এবং সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তবে পোস্টটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট বার্তাটি কোনও যাচাইকৃত সরকারি বা অফিসিয়াল সূত্র থেকে প্রকাশিত হয়নি।

Read More: গম্ভীর-আগারকরের মাস্টারপ্ল্যান! টি-টোয়েন্টি দল থেকে সরানো হলো হার্দিককে

ফলে সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দাবিকে নিশ্চিত বলে ধরে নেওয়ার কোনও ভিত্তি বর্তমানে নেই। উল্লেখ্য, সূর্যকুমার যাদব এখন মুম্বাই টি-টোয়েন্টি লিগে তাঁর দলকে নেতৃত্ব দিচ্ছেন। গতকাল সূর্য দের দল মুখোমুখি হয়েছিল শ্রেয়াসদের দলের। শ্রেয়স নতুন ক্যাপ্টেন হওয়াতে বেশ খুশি সূর্য, মন্তব্য করে তিনি বলেন, “আমি খুব খুশি মুম্বাই থেকে আরও একজন ক্যাপ্টেন হয়েছেন। শ্রেয়সের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি এখানে (মুম্বাই), বেশ ভালো লাগে যখন মুম্বাই ক্রিকেটের তিনজন পরস্পর ক্যাপ্টেন্সির দায়িত্ব পান।

সূর্যকুমার যাদব ভারতীয় দলের জার্সিতে একজন অনবদ্য টি-টোয়েন্টি খেলোয়াড় ছিলেন। একাধিক রেকর্ড তিনি ভেঙেছেন এই ফরম্যাটে। ভারতের হয়ে স্কাই ৫২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং ৪২ ম্যাচে জয় পেয়েছিলেন। তাঁর নেতৃত্বে একটিও সিরিজ হারেনি ভারত। পাশাপশি, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের পর এশিয়ান গেমসে শ্রেয়সের নেতৃত্বে নামতে চলেছে।

Read Also: ‘বিহারি’ বলে হেনস্তার অভিযোগ, বৈভবের সাফল্যে গর্বিত লাস্যময়ী

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *