গম্ভীর-আগারকরের মাস্টারপ্ল্যান! টি-টোয়েন্টি দল থেকে সরানো হলো হার্দিককে 1

ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে এক বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মাত্র কয়েক মাস আগেও ভারতীয় ক্রিকেটের এক অন্যতম নাম ছিল হার্দিক পান্ডিয়া। আজ আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে নেই এই অভিজ্ঞ অলরাউন্ডারের নাম। এই সিদ্ধান্তের কারণ হিসেবে অনেকেই ২০২৬ আইপিএলে হার্দিক পান্ডিয়ার ফর্ম নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ তার নেতৃত্বেই মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের নবম স্থানে তাদের যাত্রা শেষ করেছিল।

টি-টোয়েন্টি দলে জায়গা হলো না হার্দিক পান্ডিয়ার

গম্ভীর, টিম ইন্ডিয়া, সূর্যকুমার যাদব , হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

তবে বিসিসিআই সভাপতি অজিত আগারকর (Ajit Agarkar) এই বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তার মতে পান্ডিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি একেবারেই পারফরম্যান্স ভিত্তিক নয়। ভারতীয় দল এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে এগোচ্ছে। সেই পরিকল্পনার ভিত্তিতেই পান্ডিয়াকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে ওডিআই ক্রিকেটে ফোকাস করতে বলা হয়েছে। এর কারণ হলো সামনেই রয়েছে ভারতের ওডিআই বিশ্বকাপ। আর তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে একটি শক্তিশালী দল গড়ে তোলার। অন্যতম মুখ হতে পারেন। তাই তাকে যথাযথভাবে প্রস্তুত করাই বোর্ডের এখন প্রধান লক্ষ্য।একই সঙ্গে নিতিশ কুমার রেড্ডির মতো তরুণ অলরাউন্ডাররাও সুযোগ পাচ্ছে নিজেদের প্রমাণ করার।

Read More; IPL শেষে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনা, ট্রাকের নিয়ে চাপা পড়লেন বিশ্বকাপ জয়ী তারকা !!

দীর্ঘদিন পর হার্দিক পান্ডিয়া আসন্ন আফগানিস্থানের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৫০ ওভারের ক্রিকেটে খেলবেন। শেষ বার তিনি খেলেছিলেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এখানে যশস্বী জয়সওয়ালের অনর্ভূক্তিও একটি গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে নতুন টি টোয়েন্টি দলে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফর হতে চলেছে এক বড় পরীক্ষা। এছাড়া সেখানে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তিও এই দলের নতুন আকর্ষণ।

আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না হার্দিক

Ipl 2025 মুম্বই, হার্দিক
Hardik Pandya | Image: Getty Images

সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স ছিল খুবই সাধারণ। গত তিন বছর আইপিএলের মৌসুমে একবারের জন্যও ম্যাচ সেরা হতে পারেননি হার্দিক। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বেশ কিছু দারুন পারফরম্যান্সের পরিচয় দিয়েছিলেন তিনি। হার্দিকের পাশাপাশি দলে ফিনিশার হিসাবে জায়গা হয়নি রিংকু সিংয়েরও (Rinku Singh)। আইপিএলের মঞ্চে রিংকু বেশ ভালো ছন্দে ছিলেন। তবুও তাঁর আয়ারল্যান্ড, ইংল্যান্ড সিরিজের পাশাপশি এশিয়ান গেমসে দলে সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্য। আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স দেখানো রজত পাতিদার, ভুবনেশ্বর কুমার ও মোহম্মদ শামিদের মতন খেলোয়াড়দের দলে জায়গা হয়নি।

READ ALSO: IPL’এর অন্দরমহলের গোপন তথ্য ফাঁস, কাব্য মারানকে ঘিরে উঠল বড় প্রশ্ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *