টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা হতেই বড় পরিবর্তন, ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার !! 1

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণায় আবারও বিরাট বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সদ্য ভারতীয় টি-টোয়েন্টি দলে বদল দেখতে পাওয়া গিয়েছে। ভারতীয় দলের দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অন্যদিকে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ছাঁটাই করা হয়েছে, ক্যাপ্টেনসি হারানোর সাথে সাথে দল থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। এখানেই শেষ নয়, আগামী দিনের টি-টোয়েন্টি সেট আপে ভারতীয় দলে জায়গা বানিয়েছেন ১৫ বছরের তরুণ বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তবে ভারতীয় দলের স্কোয়াডে দেখা গেল আবারও একটি বদল।

প্রথমে ঘোষিত স্কোয়াডে থাকা মোহম্মদ সিরাজকে হঠাৎ করেই বিশ্রামে দেওয়ার সিদ্ধান্তে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম দল ঘোষণার পর ম্যানেজমেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। সেখানে স্পষ্ট জানানো হয় সিরাজ অনেকদিন ধরেই বিভিন্ন ক্রিকেট খেলছেন সুতরাং তার শরীরের উপর চাপ অনেকটাই বেড়ে গেছে এমত পরিস্থিতিতে তাকে বিশ্রাম না দিলে শরীরে গুরুতর চোট তৈরি হতে পারে এই কারণেই বেশি ঝুঁকি না নিয়ে বোর্ড সিদ্ধান্ত নেয় তাকে বিশ্রাম রাখার।

Read More: ‘কারো ছায়ায় কাজ করবো না…” টিম ইন্ডিয়ার T20 অধিনায়ক হয়েই গম্ভীরকে কড়া বার্তা শ্রেয়াসের !!

ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার

টিম ইন্ডিয়া
Mohammed Siraj | Image: Getty Images

সিরাজের জায়গায় দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে (Prasidh Krishna)। তিনি ইতিমধ্যেই তার দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এই দল ঘোষণার মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হয়েছে বলে অনেকেই মনে করেছেন। সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে অধিনায়কত্বে। সূর্য কুমার যাদবের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইআরকে। সূর্য কুমারের কাছ থেকে শুধু অধিনায়ক কেড়েই নেওয়া হয়নি, তাকে পুরোপুরি দল থেকেই বাদ দেওয়া হয়েছে। যা অনেকের কাছেই বিস্ময়কর।

অধিনায়কের পাশাপাশি সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিলক বর্মা কে। এই দলের আরেকটি বড় আকর্ষণ হল ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে দলে অন্তর্ভুক্তি করা। বৈভব ইতিমধ্যেই আইপিএলে তার পারফরমেন্সের গুনে সকলের নজর কেড়েছেন। এছাড়াও দলে রয়েছে সঞ্জু স্যামসন , ঈশান কিষান, অভিষেক শর্মার মত খেলোয়ারদের পাশাপাশি অলরাউন্ডার এর আছেন শিবম ডুবে, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং স্পিন বিভাগে আছেন বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই। পেস আক্রমণে হর্ষিত রানা, আর্ষদীপ সিং, প্রসিদ্ধ কষ্ণ।

Read Also: মেসি বিতর্কে অরূপের অস্বস্তি চরমে, হাইকোর্টও দিল না স্বস্তি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *