আইপিএলের (IPL 2026) মঞ্চকে কাজে লাগিয়ে প্রতি বছর তরুণ ক্রিকেটাররা নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করে। এই বছরও আমরা মুকুল চৌধুরী (Mukul Choudhary), সাকিব হুসেনের (Sakib Hussain) মতো ক্রিকেটারদের তারকা হয়ে উঠতে দেখেছি। অন্যদিকে এই টুর্নামেন্টের সঙ্গে প্রাক্তন ক্রিকেটাররা বিভিন্নভাবে জড়িয়ে থাকেন। সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) চলতি আইপিএলে ভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে। তিনি সিএবি প্রধান হিসেবে ইডেন গার্ডেন্সের ম্যাচগুলো সফলভাবে আয়োজন করছেন। এর মধ্যেই ব্যাট হাতে আবারও পুরনো ছন্দে ফিরে এলেন মহারাজ। হাঁকালেন দুরন্ত সেঞ্চুরি।
Read More: হাত বাড়িয়েও সাড়া পেলেন না হেড! বিরাট কোহলির আচরণে ক্ষুব্ধ নেটদুনিয়া
ব্যাট হাতে জ্বলে উঠলেন সৌরভ-

সৌরভ গাঙ্গুলী আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে দাপটের সঙ্গে নিজের অবস্থান তৈরি করেছিলেন। অধিনায়ক হিসেবেও দেশকে এনে দিয়েছেন অসংখ্য সম্মান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেট প্রশাসক, ধারাভাষ্যকর সহ কোচিং সদস্য হিসেবেও সফলতার সাথে নিজেকে মেলে ধরেছেন। এর মধ্যে ৫৩ বছর বয়সে আবারও মাঠে নেমে ব্যাট হাতে রানের পাহাড় গড়লেন।
প্রায় ১৪ বছর পর দাদা গোলি ক্রিকেটে মাঠে নামেন। স্ট্রিট ক্রিকেটের নিয়ম অনুযায়ী তাকে বলা হয়েছিল তিনবার আউট হওয়ার পরেও ব্যাট করতে পারবেন। তবে মহারাজ স্পষ্ট জানিয়ে দেন যে একবারের সুযোগই যথেষ্ট। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ৬৮ বলে ১৩২ রান করেছেন এই তারকা। সৌরভকে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখে মুগ্ধ ভক্তরাও। তারা একাধিক মন্তব্য করছেন ইতিমধ্যেই।
দেখুন ট্যুইট চিত্র-
Sourav Ganguly playing street cricket. pic.twitter.com/gzZg5USyes
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 23, 2026
চমক দিতে চলেছেন সৌরভ-
রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচটি আজিঙ্কা রাহানেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা। অন্যদিকে এটাই এই বছর আইপিএলে ইডেন গার্ডেন্সের শেষ ম্যাচ। ফলে সিএবি (CAB) প্রধান সৌরভ গাঙ্গুলী দর্শকদের জন্য একাধিক চমক রাখতে চলেছেন। ম্যাচের উন্মাদনা বৃদ্ধি করবে একাধিক ইভেন্ট।
প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ডের একটি বিশেষ লেজার শো আয়োজন করা হচ্ছে। এই লেজার শোর মাধ্যমে ইডেনের গৌরবময় ইতিহাস এবং বাংলা ক্রিকেটের সোনালী মুহূর্ত তুলে ধরা হবে। এছাড়াও একাধিক কিংবদন্তি ক্রিকেটারকে এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে বলে জানা যাচ্ছে। সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের নতুন সরকারের একাধিক সদস্য মাঠে উপস্থিত থাকতে পারেন।