"কারো গোলাম নই আমি..." ক্যাপ্টেনসি পেতেই আগুনে মেজাজে শ্রেয়স আইয়ার, করলেন এই মন্তব্য !! 1

ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পরিবর্তে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) করা হয়েছে। আর এই ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে তৈরি হয়েছে তুমুল আলোচনা। আর নতুন দায়িত্ব নেওয়ার পরেই শ্রেয়াস জানিয়ে দেন যে নেতৃত্ব দিতে গিয়ে তিনি তার ব্যক্তিত্ব বা স্বভাব বদলাতে রাজি নন। একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমার নিজের পরিচয় বদলানোর কোন প্রয়োজন নেই। আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনি থাকবো। কারোর ছায়ায় থাকার বা কারোর মত হওয়ার দরকার নেই।

ক্যাপ্টেন হতেই মুখ খুললেন শ্রেয়স

শ্রেয়স
Shreyas Iyer | Image: Getty Images

মুম্বাইয়ের কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশ তকে মানসিকভাবে শক্তিশালী করেছে তিনি বলেন, “আমি ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। মুম্বাইয়ের প্রায় প্রতিটি শিশু মুম্বাই দলের প্রতিনিধিত্ব করতে চায়। এখানে প্রতিযোগিতা অনেক বেশি আর এই পরিবেশই আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে।” তবে অধিনায়ক হিসেবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের মানসিকতা তিনি বলেছেন, “আমার মনোযোগ সবসময় জেতার দিকেই থাকে। শেখা এবং জেতা দুটোই গুরুত্বপূর্ণ। কিন্তু খেলা উপভোগ করা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করা আপনাকে এক আলাদা উচ্চতায় নিয়ে যায়।

Read More: আর ওডিতে ফিরবেন না বিরাট কোহলি, নীরবে নেবেন অবসর !!

শ্রেয়সের সমর্থনে সৌরভের বড় বয়ান

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Twitter

২০২৩ সালের পর দীর্ঘ সময় ভারতীয় টি-টোয়েন্টি দলে না থাকলেও তার পারফরমেন্সের মাধ্যমে আবার নিজের জায়গা করে নিয়েছেন। এই প্রত্যাবর্তন তার মানসিক দৃঢ়তারই প্রমাণ। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও শ্রেয়স আইয়ার কে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “শ্রেয়াস ভালো পারফর্ম করেছে এবং ও এই জায়গাটা অর্জন করেছে।” শ্রেয়াসের অধিনায়কত্বের যাত্রা শুরু হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এই সিরিজ তার নেতৃত্বের প্রথম পরীক্ষা। একদিকে যেমন নতুন দায়িত্ব তেমনই এক নতুন চ্যালেঞ্জ।

শ্রেয়স আইয়ার ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন। এই মুহূর্তে শ্রেয়সের মতন পারফর্মার এবং অধিনায়ক খুব কমই রয়েছে। দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকার পরেও শ্রেয়সের কাঁধে উঠেছে দায়িত্ব। আর এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে কিছু প্রশ্ন উঠলেও নির্বাচকদের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্তই। অতীতে গম্ভীর-শ্রেয়স জুটি আইপিএলে শিরোপা জিতেছে। সামনেই এশিয়ান গেমস আর সেই টুর্নামেন্টে সোনা জেতাই হতে চলেছে তাদের একমাত্র লক্ষ।

Read Also: ‘কারো ছায়ায় কাজ করবো না…” T20 অধিনায়ক হয়েই গম্ভীরকে কড়া বার্তা শ্রেয়াসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *