"সঠিক সিদ্ধান্ত....", সূর্যকুমারকে সরানো নিয়ে মন্তব্য সৌরভ গাঙ্গুলীর, শ্রেয়াসের অধিনায়কত্বে সিলমোহর !! 1

ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্য কুমার যাদবকে হঠাৎ করে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া এবং দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে চমকে উঠেছে গোটা ক্রিকেট মহল। এবার সেবিষয়ে মুখ খুললেন সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। পরিবর্তে উঠে এসেছে ধারাবাহিক পারফরমেন্সের ভিত্তিতে নিজেকে প্রমাণ করা শ্রেয়াস আইআর। এই পরিবর্তনের পেছনে কারণ হিসেবে উঠে এসেছে অবশ্যই সূর্যের খারাপ ফর্ম। প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) সংবাদ সম্মেলনে বলেছেন, “সূর্যকুমারের ক্ষেত্রে এটা অবশ্যই একটা কঠিন সিদ্ধান্ত ছিল। বিশেষ করে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর। তবে আমরা ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপ নিয়েছি।

নতুন অধিনায়ককে সাধুবাদ জানালেন সৌরভ

shreyas-left-captaincy-for-team-india, টিম ইন্ডিয়া, bcci, শ্রেয়স আইয়ার, শ্রেয়াস আইয়ার
Shreyas Iyer | Image: Getty Images

অর্থাৎ বোর্ড এখন ভবিষ্যতের পরিকল্পনাকে ও সমানভাবে গুরুত্ব দিচ্ছে। নির্বাচকরা ইতিমধ্যেই পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে নতুন করে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। তাই শ্রেয়াসকে এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে শ্রেয়াস গত কয়েক বছর ধরে নিজের ধারাবাহিক পারফর্মেন্সের প্রমাণ দিয়েছেন। আইপিএলে তার নেতৃত্বে একাধিক দল সফল হয়েছে দিল্লি ক্যাপিটাল কে ফাইনালে নিয়ে যাওয়া থেকে শুরু করে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ট্রফি এনে দেওয়া তারই নেতৃত্বের প্রমাণ। অজিত আগারগর বলেছেন, “শ্রেয়াসের পারফরম্যান্স এবং নেতৃত্বের অভিজ্ঞতা তাকে একজন শক্তিশালী প্রতিযোগী করে তুলেছে।

Read More: টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা হতেই বড় পরিবর্তন, ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার !!

প্রাক্তন ভারত অধিনায়ক ও সাবেক বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলীও (Sourav Ganguly) এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। মন্তব্য করে তিনি বলেছেন, “শ্রেয়াস দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করছেন এবং তার পারফরম্যান্সের ভিত্তিতেই সে এই জায়গা অর্জন করেছে। তবে আমি বলবো না সূর্যকুমারকে বাদ দেওয়া অন্যায়। নির্বাচকরা তাদের সিদ্ধান্ত নিয়েছেন।” তবে জাতীয় দলে অধিনায়কত্ব করা একটা ভিন্ন চ্যালেঞ্জ এখানে প্রত্যাশা যেমন বেশি চাপও তেমন বেশি। তবে অধিনায়ক হতে পেরে বেশ খুশি শ্রেয়স, মন্তব্য করে তিনি বলেছেন, “অধিনায়ক হতে পাড়ার বিষয়টা ভাষায় কল্পনা করতে পারছি না। দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ অত্যন্ত সম্মানের। নেতৃত্ব দানের সুযোগ পাওয়ার পরে আমি নিজের চরিত্রে কোনো বদল আনতে চাইছি না। অন্য কারোর মতন হওয়ার চেষ্টা করবো না, নিজের মতন হওয়ার চেষ্টা করবো।

Read Also: ‘ক্রিকেটের অসুখ…’ ১৪ বছরের বৈভবই ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে, বিস্ফোরক মন্তব্য গ্রেগ চ্যাপেলের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *