ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম এক বিশেষ জায়গা দখল করে আছে। এক কঠিন সময়ে যখন ভারতীয় দল আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল তখন দলে দরকার ছিল একজন শক্তিশালী নেতার। আর সেই সময় অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে দলকে নতুনভাবে গড়ে তুলেছিলেন তিনি। তার নেতৃত্বে ভারতীয় দল শুধুমাত্র জিততে শেখেনি তারা ক্রমশ লড়াই করতে শিখেছিল। সম্প্রতি একটি পডকাস্টে সৌরভ গাঙ্গুলী তার ক্রিকেট জীবনের নানা অজানা গল্প সবাইকে শুনিয়েছেন। আর সেই আলোচনায় উঠে আসে ১৯৯৯ সালের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের কথা যেখানে মুখোমুখি হয়েছিল পাকিস্তান বনাম ভারত ম্যাচের কথা।
ওয়াসিমকে বোকা বানিয়েছিলেন সৌরভ

এই ম্যাচে তার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল। ম্যাচটি ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখানে পাকিস্তানের হয়ে বল করছিলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। তার বলের সাথে মোকাবিলা করা ক্রমশই কঠিন হয়ে পড়ছিল ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে। সৌরভ নিজেও স্বীকার করেছেন যে শুরুর দিকে তারা বলের দিক বোঝার ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন। অন্যদিকে ভারতের হয়ে ব্যাট করছিলেন সৌরভ গাঙ্গুলী এবং মোহাম্মদ আজহারউদ্দিন। নন স্ট্রাইকে থাকা সৌরভ গাঙ্গুলী লক্ষ্য করছিলেন আক্রমের বলের চকচকে দিকটাক কোন দিকে রাখছিলেন। সৌরভ বলেন “আমি আজহার উদ্দিনের কাছে গিয়ে বলি, আমি নন স্ট্রাইকার এন্ড থেকে দেখছি বলের চকচকে ভাগটা কোন দিকে। সেই অনুযায়ী তুমি প্রস্তুত থাকো।“
এই ছোট্ট একটি কৌশলই পাকিস্তানের বোলিং আক্রমণকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিল। যদিও তার অধিনায়কত্বে ভারত বিশ্বকাপ জিততে পারেনি কিন্তু তবুও সৌরভের অবদান কখনোই ছোট করা যায় না। তিনি ভারতীয় ক্রিকেটকে এক নতুন পরিচয় দিয়েছিলেন। তার নেতৃত্বেই উঠে আসে এক ঝাঁক তরুণ ক্রিকেটার, যাদের ভরসার জায়গা হয়ে উঠেছিলেন সৌরভ নিজেই। সৌরভ একজন বিদ্ধিমান ক্রিকেটার ছিলেন। তাঁর ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল সাফল্যের শিখরে পৌঁছেছিল। ভারতের জার্সিতে ৪০০’এর বেশি ম্যাচ খেলেছেন এবং ১৫০’এর বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে ওডিআই ফরম্যাটে ১১,৩৬৩ রান এবং টেস্টে ৭,২১২ রান বানিয়েছেন সৌরভ। ক্যারিয়ারে সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩৮টি।