বিশ্বব্যাপি ক্রিকেটারদের সবথেকে পছন্দের ফরম্যাট হলো টেস্ট ক্রিকেট। গুটি কয়েক দেশ টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এখনও বজায় রেখেছে। সম্প্রতি ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে, তো অন্যদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট জিতলো ইংল্যান্ড সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড দল। কয়েক বছর আগেও ইংল্যান্ড দলের খেলার ধরণ ছিল পুরানো দিনের মতন, যেখানে ডিফেন্সিং ক্রিকেট খেলা হতো। তবে বেন স্টোকস অধিনায়ক ও হেড কোচ ব্রান্ডন ম্যাককালামের নেতৃত্বে বদলে গিয়েছে তাদের ভাগ্য। ডিফেন্সিং ক্রিকেটের বদলে এখন আগ্রাসী ব্যাটিংয়ের জেরেই জয়ের মুখ দেখছে ইংল্যান্ড। তবে, ইংল্যান্ডের এই সাফল্যের পরেও দলের অধিনায়কের উপর উঠছে প্রশ্ন।
বেন স্টোকসের উপর বড় অভিযোগ

ইংল্যান্ড ক্রিকেটে নতুন করে জল্পনা শুরু হয়েছে টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes) ঘিরে। বিভিন্ন মহলে আলোচনা চলছে যে, সাম্প্রতিক এক বিতর্কের পর তিনি নেতৃত্বের দায়িত্ব ছাড়ার কথা ভাবতে পারেন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্টে জয়ের পর ইংল্যান্ড দলের কয়েকজন ক্রিকেটার উদযাপনে অংশ নেন। সেই সময় স্টোকস এবং পেসার গাস অ্যাটকিনসনের নাম একটি বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
Read More: আর ওডিতে ফিরবেন না বিরাট কোহলি, নীরবে নেবেন অবসর !!
ঘটনাটি নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। ক্রিকেট মহলের কিছু সূত্রের দাবি, তদন্তের ফলাফলের অপেক্ষা না করেই স্টোকস নিজের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। কেউ কেউ মনে করছেন, তিনি টেস্ট অধিনায়কের পদ ছাড়ার পাশাপাশি লাল বলের ক্রিকেট থেকেও অবসর নেওয়ার কথা বিবেচনা করছেন। যদি তা সত্যি হয়, তবে ইংল্যান্ড ক্রিকেটের জন্য এটি বড় ধাক্কা হতে পারে, কারণ দীর্ঘদিন ধরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আরও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে কিছু মতপার্থক্য তৈরি হয়েছে।
টেস্ট ক্রিকেটকে আলবিদা জানাবেন স্টোকস

বিশেষ করে অ্যাশেজের পর কোচিং স্টাফের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। যদিও এসব তথ্যের কোনও সরকারি নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১ সালে মানসিক ও শারীরিক চাপের কারণে স্টোকস ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। পরবর্তীতে তিনি মাঠে ফিরে এসে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং দলকে নতুন দিশা দেখান।
ইসিবি জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কোনও চূড়ান্ত মন্তব্য করবে না। দ্বিতীয় টেস্টের দল ঘোষণাও কিছুটা বিলম্বিত হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে স্টোকস এবং অ্যাটকিনসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আপাতত বজায় থাকছে। এখন সকলের নজর ইসিবির তদন্তের ফলাফল এবং স্টোকসের পরবর্তী সিদ্ধান্তের দিকে।