আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক টেস্ট জয়ের মাঝেই নতুন করে আশার আলো দেখালেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। টিম ইন্ডিয়ার সামনে একদিনের সিরিজ আর সেই সিরিজে ভারতের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া মাঠে নামতে পারেন। আইপিএলের ব্যস্ত মৌসুমে চোট পেয়ে কিছু ম্যাচ মিস করেছিলেন দুই ক্রিকেটারই। রোহিত শর্মার হ্যামস্ট্রিং সমস্যা এবং হার্দিকের পিঠে চোট এই দুটো বিষয়েই চিন্তার কারণ ছিল।
শীতাংশু কোটাক স্পষ্ট করে বলেছেন যে, “রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার ফিটনেস এই মুহূর্তে ঠিক কেমন তা বলতে পারব না। সিওই থেকে ছাড়পত্র পেয়েছে কিনা শুনিনি। নিয়ম অনুযায়ী দুজনকেই ফিটনেস পরীক্ষা দিতে হবে।” তিনি আরো বলেন, “তবে শুনেছি দুজনেই ভালো জায়গায় রয়েছে।” এই মন্তব্যেই ভক্তদের মনে আসার আলো তৈরি হয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে বর্তমানে দুজনেই পুনর্বাসনের মধ্যে রয়েছে বিসিসিআইয়ের এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রেই চোট সারানোর পাশাপাশি ফিটনেস এর শেষ ধাপের প্রস্তুতি নেওয়া হয়।
Read More: “পায়ের ধুলোরও যোগ্য…” শচীনের সঙ্গে তুলনায় বৈভবকে নিয়ে বড় বিতর্কিত বয়ান পিতা সঞ্জীবের !!
রোহিত-হার্দিকের অংশগ্রহণ নিয়ে রয়েছে সংশয়

আর এখান থেকে ছাড়পত্র পাওয়া মানেই আন্তর্জাতিক ক্রিকেটে নামার সবুজ সংকেত। ১৩ ই জুন একদিনের সিরিজের প্রথম ম্যাচ। নিউ চন্ডিগড়ে দল প্রস্তুতি শুরু করেছে। এখানে প্রথমে একটু অনুশীলন করা হবে। কোটাক জানিয়েছেন, “একদিনের দলের ক্রিকেটাররা নিউ চন্ডিগড়ে সোমবার থেকেই আসবে। বুধবার বিকেলে এখানে হালকা অনুশীলন করব আমরা সেখানেই সব পরিষ্কার হয়ে যাবে।” অর্থাৎ বুধবারের পরেই নিশ্চিত হওয়া যাবে হার্দিক এবং রোহিত মাঠে নামবেন কিনা।
টিম ইন্ডিয়ার দুজনের গুরুত্বই অপরিসীম রোহিত শর্মা ব্যাট হাতে দলকে ভরসা দেন এবং হার্দিক ব্যাট এবং বল দুটোতেই তার গুরুত্ব অপরিসীম। হার্দিক পান্ডিয়া ওডিআই দল থেকে বেশ অনেক দিন বাইরে রয়েছেন, যেখানে রোহিত শর্মা এই ফরম্যাটে তাঁর দাপট বজায় রেখেছেন। রোহিতের কাছে আবারও সুযোগ রয়েছে ওডিআই ফরম্যাটের এক নম্বর ব্যাটসম্যান হয়ে ওঠার। ৭৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রোহিত এবং নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল (Daryl Mitchell) ৮১৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন।