ভারতীয় ক্রিকেটে নতুন প্রতিভার উত্থান হয়েই থাকে। তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা একদমই কম বয়সে তাদের প্রতিভার গুনে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সেই তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) নাম অন্যতম। ২০২৬ আইপিএল মৌসুমে তার পারফরমেন্স শুধু দর্শকদের মন জয়ই করেনি একইসঙ্গে নির্বাচকদের নজর কেড়ে নিয়েছে মুহূর্তেই। মাত্র ১৬ টি ইনিংসে ৭৭৬ রান গড় ৪৮.৫০। এবং স্ট্রাইক রেট ২৩৭.৩১ যা অভিজ্ঞ ক্রিকেটারের থেকেও কম কিছু নয়। রাজস্থান রয়েলসের হয়ে ব্যাট করতে নেমে তার প্রতিটি শর্ট ছিল আক্রমণাত্মক। তার সবচেয়ে বড় শক্তি হল নির্ভীকতা। একেবারে নির্ভীকতার সঙ্গে খেলে গিয়েছেন তিনি।
শচীনের পায়ের ধুলার যোগ্য নয় বৈভব

আর এই পারফরমেন্সের গুনেই তিনি সর্বকনিষ্ঠ হিসাবে অরেঞ্জ কাপ খেতাব জিতেছেন। মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সেই তিনি এমন কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে রেকর্ড ছিল সাই সুদর্শন এর। এছাড়া তিনি ভেঙ্গে দিয়েছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড ও। শচীন যখন জাতীয় দলের সুযোগ পান তখন তার বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। সে দিক থেকে দেখতে গেলে বৈভব মাত্র ১৫ বছর ৭০ দিন বয়সেই সেই রেকর্ড ভেঙে দিয়ে ইতিহাস গড়েছেন।
Read More: ইউসুফ পাঠানের কাছে মমতার দূত সৌরভ, মহারাজকে নিয়ে উঠলো বড় অভিযোগ !!
তবে এই সাফল্যের মাঝেই বৈভবের পিতা সঞ্জীব সূর্যবংশী বলেছেন, “এখনই ওকে শচীন বা ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা ঠিক নয়। ওর পথ এখনো অনেক দীর্ঘ। তারা বছরের পর বছর ধরে নিজেদের প্রমাণ করেছেন। এই মুহূর্তে বৈভব তাদের পায়ের ধুলোর সমানও নয়।” বৈভব নিজেও একই পথে হেঁটেছেন। তিনি বলেছেন জাতীয় দলের সুযোগ পাওয়া মানেই তার যাত্রা শেষ নয়, বরং শুরু। দেশের জার্সিতে দীর্ঘ সময় ধরে খেলাই তার প্রধান লক্ষ্য। তার এই মনোভাবই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বৈভবের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল চাপ প্রত্যাশা এবং প্রতিযোগিতা এই সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে ধারাবাহিক সাফল্যটা বজায় রাখা।