আফগানদের উড়িয়ে দিলেও লাভ নেই! WTC ফাইনালের দৌড়ে এখনও অনেক পিছিয়ে ভারত 1

আফগানিস্তানের বিরুদ্ধে এক ইনিংস এবং ৩০০ রানের ব্যবধানের এক ঐতিহাসিক জয়ে ভারত আবারও প্রমাণ করলো যে তারা বিশ্বের সেরা টেস্ট দল। কিন্তু এত বড় সাফল্যের পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় ভারতের স্থান অপরিবর্তিত রয়ে গেছে। যা অনেকের কাছেই বিস্ময়কর। আসলে WTC তে শুধুমাত্র নির্ধারিত সিরিজ গুলির ম্যাচ থেকেই পয়েন্ট গণনা করা হয়। আফগানদের বিরুদ্ধে এই ম্যাচটি ছিল মূলত প্রস্তুতিমূলক ম্যাচ। তাই এই ম্যাচটির ফলাফল পয়েন্ট টেবিলে প্রভাব ফেলেনি। ফলে এত বড় জয় লাভ করে ও ভারত ষষ্ঠ স্থানে রয়ে গেছে।

চলতি WTC’তে টিম ইন্ডিয়ার পয়েন্ট শতাংশ ৪৮.১৫। আর এই অবস্থান থেকে ফাইনালে পৌঁছানোর পথ মোটেই সহজ নয়। তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া যারা ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করেছে এরপর রয়েছে শ্রীলংকা, নিউজিল্যান্ড এমনকি বাংলাদেশও টিম ইন্ডিয়ার আগে রয়েছে। সুতরাং শুভমান গিলদের (Shubman Gill) সামনে এখন নিজেদের ম্যাচ জেতাই নয় বরং অন্যান্য দলের ফলাফলের উপরেও নির্ভর করতে হবে। তবে এই ম্যাচে একাধিক খেলোয়াড় ফর্মে ফিরেছেন। ঋষভ পন্থ (Rishabh Pant) এর ব্যাটিং নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, কেএল রাহুলের শতরান এখনো প্রমাণ করে তিনি টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

WTC’এর দৌড়ে অনেক পিছিয়ে টিম ইন্ডিয়া

পন্থ ভারত, ind vs afg
Team India | Image: Twitter

তাছাড়া, শুভমন গিল (Shubman Gill) নেতৃত্ব এবং ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ব্যাটিং এবং বোলিং দুই দিকেই বিশেষ ভূমিকা পালন করেছেন। তবে ভারতের আগামী সিরিজ গুলি বেশ কঠিন প্রথমে শ্রীলঙ্কায় দুটি টেস্ট সিরিজ, তারপর নিউজিল্যান্ড সফর। যেখানে সুইং কন্ডিশনে খেলতে হবে এবং তারপর সবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফি। এই সিরিজে জয় পেলে ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। যদিও সহজ নয় ভারতের ফাইনাল খেলার পথ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরের ফাইনালিস্ট টিম ইন্ডিয়া। প্রথম আসরে নিউজিল্যান্ডের কাছে ফাইনাল হেরেছিল টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় আসরে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। আপাতত নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই তিন দল WTC খেতাব নিজেদের নামে করেছে। গতবার নিউজিল্যান্ডের কাছে হোম টেস্ট সিরিজ হারের মাশুল গুনতে হয়েছিল টিম ইন্ডিয়া, এই মৌসুমেও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। তাই ভারতের ফাইনালের পথ বেশ চাপের।

READ ALSO: “পায়ের ধুলোরও যোগ্য…” শচীনের সঙ্গে তুলনায় বৈভবকে নিয়ে বড় বিতর্কিত বয়ান পিতা সঞ্জীবের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *