"ব্যাট সুইং একেবারে..." বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ শচীন টেন্ডুলকার, করলেন এই মন্তব্য !! 1

আইপিএল ২০২৬ এর মৌসুমে সবচেয়ে আলোচিত নাম হলো বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সে তিনি ব্যাটে যেভাবে ঝড় তুলেছেন তাতে মুগ্ধ সবাই। তার সবচেয়ে বড় শক্তি হলো নির্ভীকতা। তার নির্ভীক এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের যেকোনো মুহূর্তেই চাপে ফেলে দেয়। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে রাজস্থান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৪৩ রান তোলে। তার মধ্যে বৈভব মাত্র ২৯ বলে ৯৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। যার মধ্যে ছিল পাঁচটি চার এবং বারোটি ছক্কা। যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক নিখুঁত প্রতিচ্ছবি। বৈভবের এই রান শুধুমাত্র ম্যাচই জেতাইনি, বরং রাজস্থানের আত্মবিশ্বাসকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

রাজস্থানের এই বিশাল রানের লক্ষ্য তারা করতে নেমে হায়দ্রাবাদ মাত্র ১৯৬ রানেই থেমে যায়। ফলে ৪৭ রানে জিতে যায় রাজস্থান। আর এই জয়ের মধ্য দিয়ে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পৌঁছে যায়। এই ইনিংস দেখে কিংবদন্তি তারকা শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) বলেছেন, “বৈভব সূর্যবংশীর ব্যাট সুইং অসাধারণ। সবচেয়ে বড় বিষয় হলো সে কি সুন্দর ভাবে তার সামনের পা সরিয়ে লেগ স্ট্যাম্পের বলের জন্য জায়গা তৈরি করে। এই স্বাধীনতাই তাকে নিজের স্বাভাবিকভাবে খেলতে সাহায্য করে।

Read More: রাজকুমার রাও নন, নজর কাড়ছেন ‘ছোট সৌরভ’! গাঙ্গুলীর বায়োপিক নিয়ে নতুন চমক

অল্প বয়সেই বৈভবের কাঁধে গুরুদায়িত্ব

বৈভব
Vaibhav Suryavanshi | Image: Getty Images

অন্যদিকে যুবরাজ সিংও বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি বলেছেন, “বস বেবি এবার ওয়ার্ল্ড বসের রেকর্ড ভেঙে দিল। এই অভিজ্ঞতা এক কথায় অবিশ্বাস্য এই ছেলেটাকে ব্যাট করতে দেখা সত্যিই অসাধারণ।” এই মৌসুমে ১৫ টি ম্যাচে বৈভব ইতিমধ্যেই ৬৮০ রান করে ফেলেছেন, যা তার অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ। পাশাপশি, বীরেন্দ্র সেওবাগ তার কমেন্ট্রি তে বলেন, “অনেকদিন পর এমন একটা ইনিংস দেখলাম। এখন সময় এসে গেছে বৈভবকে জাতীয় দলের সুযোগ দেওয়ার।” বৈভবের হাতেই যেত রাজস্থানের জয়ের চাবিকাঠি, যদি বৈভব ভালো খেলে তাহলেই জিতছে রাজস্থান। যে ম্যাচ গুলিতে বৈভব জলদি আউট হয়েছে সেই ম্যাচগুলোতে সমস্যায় পড়েছিল রাজস্থান। এই পরিস্থিতিতে গুজরাটের বিরুদ্ধে তারা যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি খেলবে সেটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বৈভব ও রাজস্থানের জন্য।

Read Also: LSG থেকে ছুটি ঋষভ পন্থের, ৮ কোটির অজি তারকার হাতেই উঠছে দলের দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *