আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL 2026) বড়ো ম্যাচে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একে ওপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে প্রথম থেকেই মরিয়া ছিল রুতুরাজ গায়কোয়াডরা (Ruturaj Gaikwad)। ম্যাচে টসে জিতে প্রথমে হার্দিক পান্ডিয়া বোলিং করার সিদ্ধান্ত নেন। সিএসকে দল দুরন্ত শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও রান পেলেন না রুতুরাজ। ফলে এই তারকা ব্যাটসম্যান এবার সমালোচনার মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।
Read More: ওয়ানখেড়েতে ‘এল ক্লাসিকো’! মেগা ম্যাচে প্রথমবার একসাথে নেই ধোনি-রোহিত
আবারও ব্যর্থ রুতুরাজ-

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির (MS Dhonir) নেতৃত্বে এই দল ৫ বার ট্রফি জয় করেছিল। কিন্তু রুতুরাজ অধিনায়ক হিসেবে আসার পর থেকে দলকে ভরসা দিতে পারছেন না। এই বছর ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন তিনি। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সঞ্জু স্যামসনের (Sanju Samson) সঙ্গে ওপেনিং করতে নেমে এই তারকা ব্যাটসম্যান দুরন্ত শুরু করবেন বলে ভক্তরা আশা করেছিলেন।
একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সিএসকেকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেছিলেন রুতুরাজ। কিন্তু ইনিংস বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। তৃতীয়তম ওভারে মুম্বাইয়ের হয়ে বোলিং করতে মাঠে নেমেছিলেন আল্লাহ গজনফার (Allah Ghazanfar)। এই ওভারে তার করা শেষ বলে তিলক বর্মাকে (Tilak Varma) ক্যাচ দিয়ে বসেন চেন্নাই অধিনায়ক। তিনি ১৪ বলে মাত্র ২২ রান করেন। ৩ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে।
উল্লেখ্য চলতি আইপিএলে রুতুরাজ এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৮২ রান সংগ্রহ করেছেন। ফলে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। “চেন্নাই সুপার কিংস আইপিএলের সবচেয়ে সফল দল। এই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা অনেক বড়ো বিষয়। ধারাবাহিকভাবে ব্যাট হাতে দলকে ডোবাচ্ছেন রুতুরাজ গায়কোয়াড। ওকে অবশ্যই দল থেকে বাদ দিতে হবে।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “কী হয়েছে রুতুরাজের কী জানি। আইপিএল থেকে অবশ্যই অবসর নেওয়া উচিত। না হলে চেন্নাই এই বছরও প্লে অফে পৌঁছাবে না।” বলে উল্লেখ করছেন সমর্থকরা।
দেখুন ট্যুইট চিত্র-
Ruturaj Gaikwad Got Out On 22 Against MI 🤕#IPL2026 #MIvsCSK pic.twitter.com/adfKBDkVyS
— akash kushwah (@akash_kush64339) April 23, 2026
Ruturaj gaikwad should immediately retire from ipl… https://t.co/E26hitSx0G
— Satyajeet Joshi (@SatyajeetJ7789) April 23, 2026
Early fireworks at Wankhede! 🔥
Chennai Super Kings off to a flying start despite losing Ruturaj Gaikwad early 💥
Momentum still with CSK 💛#MIvCSK #IPL2026— pmatha95 (@pmatha95) April 23, 2026
Again Ruturaj Gaikwad is completely out of form — 22 runs off 14 balls and got out. Giving the captaincy of a big team like Chennai Super Kings, which has won 5 trophies, to him is a very, very bad decision. The captaincy should be changed immediately and he should be ruled out,
— Vijayakumarr_Official (@EnnamPolVazkai) April 23, 2026
Ruturaj Gaikwad departs for 22(14). pic.twitter.com/3wKbzW285D
— Vivek (@vivek_sing7845) April 23, 2026
Captain Ruturaj Gaikwad in IPL 2026
Innings : 7
Runs : 104
Ball Faced : 87
Strike Rate : 119.54
Bat Average : 14.86
Highest : 28(22) vs PBKS
50s : 0
100s : 0 #MIvsCSK— Infra talk (@Infra_1talk) April 23, 2026
Allah Ghazanfar gives early breakthrough to Mumbai Indians 🙌👏 Dismisses Ruturaj Gaikwad at the score of 22 🤌😎 #IPL #MIvsCSK pic.twitter.com/qjbM534Vir
— Aware Indian (@Aware_Indian7) April 23, 2026
Summary of Ruturaj Gaikwad's performance in all IPL matches of this season pic.twitter.com/fOfKpftCP2
— SwatKat💃 (@swatic12) April 23, 2026
Ruturaj Gaikwad's pattern of getting out early in the powerplay is similar to someone else's. pic.twitter.com/9zhrxUAhNJ
— 𝐊𝐨𝐡𝐥𝐢𝐧𝐚𝐭!𝟎𝐧_👑🚩 (@bholination) April 23, 2026
🚨 BIGGEST BLUNDER OF CSK MANEGEMENT 🚨
Ruturaj Gaikwad's IPL 2026 "Dream Run" so far:
🏏 Matches: 7
Run tally looking like a phone number: 6, 28, 7, 15, 7, 19, 22
📉 Total Runs: 104
💀 Average: 14.8
🐢 Highest Score: 28 (Yes, twenty-eight is his season best)– The only thing… pic.twitter.com/BQGiygP62I
— Cricket Central (@CricketCentrl) April 23, 2026
Ruturaj Gaikwad what happened to your form man ??
Struggling big time and that is effecting team momentum
— Sakthi (@Sakthi297) April 23, 2026