মুম্বাইয়ের প্রধান অস্ত্র এবার CSK'তে, চলতি IPL'এ বড়ো চমক হলুদ বাহিনীর !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।‌ কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় তারা। শেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয় পেলেও প্লে অফের দৌড়ে এই ফ্র্যাঞ্চাইজি পিছিয়ে রয়েছে অনেকটাই। অন্যদিকে চোট সমস্যা দলকে অনেকটাই চাপের মুখে রেখেছে। টুর্নামেন্টে ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকা আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) ইতিমধ্যেই ছিটকে গেছেন। এবার তার পরিবর্তে দলে এলেন মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রাক্তন তারকা। বোলিং বিভাগকে শক্তি দিতে চলেছেন তিনি।

লড়াই চালাচ্ছে CSK-

মুম্বাইয়ের প্রধান অস্ত্র এবার CSK'তে, চলতি IPL'এ বড়ো চমক হলুদ বাহিনীর !! 2
CSK vs DC | Images: Getty Images

গত বছর আইপিএল চলাকালীন চেন্নাই সুপার কিংস থেকে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। তার অনুপস্থিতিতে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দায়িত্ব তুলে নিলেও দলকে আত্মবিশ্বাস দিতে ব্যর্থ হন। চেন্নাই ১০ ম্যাচে হেরে প্লে অফেই পৌঁছাতে পারেনি। এই বছর রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বেও এখনও আশার আলো দেখাতে পারিনি হলুদ বাহিনী।

ইতিমধ্যেই ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে এই দলের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) হয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং হেনরিখ ক্লাসেন‌ (Heinrich Klaasen)। ফলে ১৯৫ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। এই রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। ফলে শেষ পর্যন্ত ১০ রানে পরাজিত হয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

Read More: ওয়ানখেড়েতে ‘এল ক্লাসিকো’! মেগা ম্যাচে প্রথমবার একসাথে নেই ধোনি-রোহিত

CSK’তে আকাশ মাধ‌ওয়াল-

মুম্বাইয়ের প্রধান অস্ত্র এবার CSK'তে, চলতি IPL'এ বড়ো চমক হলুদ বাহিনীর !! 3
Akash Madhwal | Image: Getty Images

এই বছর আইপিএল শুরু হ‌ওয়ার আগেই ধোনি চোটের কবলে পড়েন। তিনি এখনও পর্যন্ত দলের জার্সিতে কামব্যাক করতে পারেননি। এর মধ্যেই দলের তারকা ক্রিকেটার আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) চোটের খবর সামনে এসেছে। টুর্নামেন্টের ২৭ তম ম্যাচে ব্যাটিং করার সময় হায়দ্রাবাদের বিপক্ষে বাঁ পায়ের হ্যামস্ট্রিং’এ চোট পান। চলতি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ২ টি অর্ধশতরানের সঙ্গে ৬ ম্যাচে ২০১ রান সংগ্রহ করেছেন।

এবার তার পরিবর্তে চেন্নাই দলে এলেন আকাশ মাধ‌ওয়াল (Akash Madhwal)। তিনি এর আগে ২০২৩ এবং ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। গত বছর খেলেছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে। এখনও পর্যন্ত ১৭ টি আইপিএল ম্যাচে তার মোট ২৩ টি উইকেট রয়েছে। ফলে আকাশ দলে আসায় সিএসকের বোলিং আক্রমণ অনেকটাই শক্তিশালী হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: অশোক দিন্দার প্রচারে ক্রিস গেইল! সামনে এল চমকপ্রদ ভিডিও, শুরু জোর বিতর্ক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *