MI vs CSK TOSS REPORT: টসে জিতল মুম্বাই, হার্দিকদের হারাতে একাদশে বড়ো পরিবর্তন চেন্নাইয়ের !! 1

আইপিএলের (IPL 2026) অন্যতম সফল দুই দল হল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই দুই দলের শুরুটা এবার একেবারেই ভালো হয়নি। ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে শেষ ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। ফলে ঘরের মাঠে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) এই জয়ের দাপট বজায় রাখতে মরিয়া। অন্যদিকে চেন্নাই সুপার কিংস পরপর দুই ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে আবারও লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে।‌ এছাড়াও হলুদ বাহিনীতে রয়েছে চোট সমস্যা।‌ চোট পেয়ে ইতিমধ্যেই ছিটকে গেছেন আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre)। ফলে একাদশ নিয়ে নতুন করে পরিক্ষা-নিরিক্ষা করছে তারা।

Read More: ওয়ানখেড়েতে ‘এল ক্লাসিকো’! মেগা ম্যাচে প্রথমবার একসাথে নেই ধোনি-রোহিত

IPL ম্যাচের সময়সূচি-

Ipl 2025
CSK vs MI | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস

ম্যাচ: ৩৩

তারিখ: ২৩/০৪/২০২৬

ভেন্যু: ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম, মুম্বাই

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

MI vs CSK Match Preview-

Ipl 2025
MI vs CSK | Image: Getty Images

এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু এরপর ৪ ম্যাচে ধারাবাহিকভাবে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় পিছিয়ে যায় হার্দিক পান্ডিয়ারা। তবে ধারাবাহিক পরাজয় ভুলে শেষ ম্যাচে গুজরাট টাইটান্স (Gujarat Titans)’এর বিপক্ষে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে মুম্বাই। তিলক বর্মার (Tilak Varma) দুরন্ত শতরানে ৯৯ রানে জয় ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবরা। এছাড়াও দলের হয়ে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন অশ্বিনী কুমার (Ashwani Kumar)।

অন্যদিকে চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। শেষ ম্যাচে বোলিং এবং ব্যাটিং দুই বিভাগ‌ই সমালোচনার মুখে পড়েছিল। ফলে ১০ রানে সানরাইজার্স হায়দ্রাবাদরা (Sunrisers Haydrabad) জয় ছিনিয়ে নেয়। এখন‌ও পর্যন্ত মুম্বাই এবং চেন্নাই আইপিএলে মোট ৩৯ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে সিএসকে ১৮ টি ম্যাচে এবং এম‌আই ২১ টি ম্যাচে জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।

MI’এর একাদশ-

কুইন্টন ডি কক (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, ক্রিশ ভগত, জাসপ্রিত বুমরাহ, শেরফেন রাদারফোর্ড, আল্লাহ গজনফার, অশ্বনী কুমার

ইমপ্যাক্ট প্লেয়ার: করবিন বোশ, রাজ বাওয়া, মায়াঙ্ক রাওয়াত, রঘু শর্মা, দানিশ মালেওয়ার

CSK’এর একাদশ-

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), সরফরাজ খান, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, জেমি ওভারটন, কার্তিক শর্মা, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, মুকেশ চৌধুরী

ইমপ্যাক্ট প্লেয়ার- আকিল হোসেন, প্রশান্ত বীর, ম্যাট হেনরি, ম্যাথিউ শর্ট, উরভিল প্যাটেল

Read Also: অশোক দিন্দার প্রচারে ক্রিস গেইল! সামনে এল চমকপ্রদ ভিডিও, শুরু জোর বিতর্ক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *