বিশ্বের অন্যতম সফল টি টোয়েন্টি লিগ হিসাবে এই বছরও ভক্তদের মনে ক্রিকেটের উন্মাদনা নিয়ে এসেছে আইপিএল (IPL 2026)। প্রতিটি ম্যাচে বর্তমানে এই টুর্নামেন্টে জ্বলে উঠছেন ক্রিকেটাররা। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে সাকিব হুসেনদের (Sakib Hussain) লড়াই ক্রিকেটের উন্মাদনা অনেকটাই বৃদ্ধি করেছে। তবে দীর্ঘ দু’মাস ধরে চলা আইপিএলে ক্রিকেটারদের ওপর কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং চোটের কবলে পড়ছেন তারা। এর মধ্যেই এবার এই বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ললিত মোদি। তার এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চর্চা।
Read More: ওয়ানখেড়েতে ‘এল ক্লাসিকো’! মেগা ম্যাচে প্রথমবার একসাথে নেই ধোনি-রোহিত

এই বছর ২৮ মার্চ থেকে আইপিএলের মহাযুদ্ধ শুরু হয়েছে। ১০ দলের মধ্যে ইতোমধ্যেই ছয়টি দল ৬ টি ম্যাচ এবং চারটি দল ৭ টি করে ম্যাচ খেলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাঞ্জাব কিংস (Punjab Kings) সবচেয়ে সফল দল হিসাবে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে। ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে জয় পেয়েছে শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। অন্যদিকে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ৭ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ৫ ম্যাচে।
ফলে তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ৭ ম্যাচের মধ্যে ৩২৩ রান সংগ্রহ করে চলতি টুর্নামেন্টে এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এর সঙ্গেই বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন প্রিন্স যাদব (Prince Yadav) এবং অনশুল কম্বোজ (Anshul Kamboj)। দুজনে এখনও পর্যন্ত ১৩ টি করে উইকেট পেয়েছেন।
BCCI’কে বার্তা দিলেন ললিত মোদি-

এই বছর আইপিএল শেষ হবে ৩১ মে। তারপর ৬ জুন রয়েছে আফগানিস্তানের বিপক্ষে ভারতের (India vs Afghanistan Test Match) টেস্ট ম্যাচ। ফলে ক্রিকেটাররা প্রস্তুতি নেওয়ার সময়টুকু পর্যন্ত পাবেন না। এই নিয়ে ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই খবর সামনে আসতেই ললিত মোদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবার ক্ষোভ প্রকাশ করলেন। তিনি উল্লেখ করেছেন যে বিসিসিআই ক্রিকেটারদের কথা ভাবাচ্ছে না।
তিনি উল্লেখ করেন, “বিসিসিআই তো ক্রিকেটারদের হত্যা করছে। এইরকম ক্রীড়াসূচির মাধ্যমে ক্রিকেটারদের চাপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ওদের অবশ্যই একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন। পরিবারের সাথে তাদের সময় কাটাতে দেওয়া দরকার। বিসিসিআইয়ের এখন অর্থের প্রয়োজন নেই। আমি বার্ষিক আয়ের যা ব্যবস্থা করে দিয়েছি তা দেখে সমগ্র ক্রিকেট বিশ্ব ঈর্ষা করে। তাই এখন ক্রিকেটেরদের কি ভালো হয় সেই দিকেই বেশি নজর দেওয়া প্রয়োজন।”