"মান-সম্মান ডুবিয়ে ছাড়বে..." CSK'এর বিরুদ্ধে ১০৩ রানে হার MI'এর, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: অর্থহীন ব্যাটিং! আজ মুম্বই বনাম চেন্নাই ম্যাচে মুম্বই পল্টনের ব্যাটিং ছিল একেবারে অর্থহীন। মৌসুমে পঞ্চম হারের সম্মুখীন হলো মুম্বাই ইন্ডিয়ান্স। এল ক্লাসিকোতে ঘরের মাঠে সুপার কিংসের কাছে লজ্জাজনক ভাবে হারলো মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে প্রথমে ব্যাটিং করে, চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান বানিয়েছিল। দলে হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন সঞ্জু সমসন (Sanju Samson)। মাত্র ৫৪ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১০১ রান বানিয়েছেন সঞ্জু। তাছাড়া, বাঁকি ব্যাটসম্যানরা কেউ ২৫’ রানের গন্ডি পার করতে পারেনি। ক্যাপ্টেন ঋতুরাজ ২২, ব্রেভিস ২১, কার্তিক শর্মা ১৮, সরফরাজ খান ১৪ ও বাঁকি ব্যাটসম্যানদের সহযোগিতায় ৬ উইকেটে ২০৭ রান বানায় চেন্নাই। মুম্বইয়ের পক্ষে আল্লাহ গজনফর ও অশ্বিনী কুমার দুটি করে উইকেট পেয়েছেন ও স্যান্টনার ও বুমরাহ একটি করে উইকেট পান।

১০৪ রানে গুটিয়ে গেল মুম্বই পল্টন

Ipl 2026
MI vs CSK | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে, ১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে মুম্বই পল্টন। দলের হয়ে সর্বাধিক ৩৭ রান বানান তিলক ভার্মা  (Tilak Varma) এবং সূর্যকুমার যাদব ৩৬ রানের ইনিংস খেলেন। ১৯ ওভারে মাত্র ১০৪ রানে গুটিয়ে গিয়েছে মুম্বাই দল। লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছে মুম্বাই পল্টন। আকিল হোসেন ৪টি, নূর আহমেদ দুটি এবং মুকেশ চৌধুরী, অংশুল কম্বোজ, জেমি ওভারটন ও গুরজাপনিত সিং একটি করে উইকেট পেয়েছেন। মুম্বইয়ের এই পরাজয়ের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

এক ভক্ত লিখেছেন, “এই মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে মনে হচ্ছে ওরা যেন খেলতেই ভুলে গিয়েছে।” অন্য এক ভক্ত লিখেছেন, “হার্দিক পান্ডিয়ার মুম্বাই ছেড়ে দেওয়া উচিত বা ক্যাপ্টেনসি।” আর এক ভক্ত লিখেছেন, “এমআই-এর ব্যাটসম্যানরা কে বেশি ধুঁকছে, তা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে।” আর এক ভক্ত লিখেছেন, “অবিশ্বাস্য, খুবই নিম্নমানের পারফরম্যান্স মুম্বইয়ের।”

দেখেনিন টুইট

Read Also: IPL 2026: আকিল হোসেনের বোলিং দাপটে মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয়, বিশাল রানে জয় CSK’এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *