W,W,W.., শূন্য বৈভব, প্রফুল হিঙ্গের বিধ্বংসী বোলিং'এ খেই হারিয়ে দিশেহারা রাজস্থান !! 1

ঘরের মাঠে আজ কামব্যাক করার লড়াইয়ে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ব্যাটিং করতে নেমে ঈশান কিষানরা (Ishan Kishan) দুরন্ত শুরু করেছিলেন। অধিনায়কের দুরন্ত ব্যাটিংয়ে শক্তিশালী জায়গায় পৌঁছে যায় দল। ২১৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে অরেঞ্জ বাহিনী। এই রান তাড়া করতে নেমে রাজস্থান আজ বিপর্যয়ের মুখে পড়ে। বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) সহ টপ অর্ডার দ্রুত একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। দলের এই হাল বর্তমানে চর্চায় উঠে এসেছে।

Read More: ভাই অর্জুনকে নয় ‘প্রেমিক’ গিলকে সমর্থন করতে মাঠে সারা, তুমুল চর্চা সমাজমাধ্যমে !!

ব্যাটিং ব্যর্থতা রাজস্থানের-

W,W,W.., শূন্য বৈভব, প্রফুল হিঙ্গের বিধ্বংসী বোলিং'এ খেই হারিয়ে দিশেহারা রাজস্থান !! 2
SRH vs RR | Images: Getty Images

আজ রাজস্থানের হয়ে ওপেনিং করতে আসেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী। দুই তরুণ ওপেনার দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাবেন বলে ভক্তরা আশা করেছিলেন। তবে হায়দ্রাবাদের হয়ে প্রথম ওভারে বল করতে নেমে প্রফুল হিঙ্গে (Praful Hinge) রীতিমতো চমক দেন। কিছু বুঝে ওঠার আগেই সলিল অরোরাকে (Salil Arora) ক্যাচ দিয়ে শূন্য রানে মাঠ ছাড়েন বৈভব। এই তারকাকে নিয়ে কিছুটা হলেও হায়দ্রাবাদ চিন্তার মধ্যে ছিল। তিনি আউট হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কাব্য মারান (Kavya Maran)।

এখানেই শেষ নয় এই ওভারের চতুর্থ বলে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) ড্রেসিংরুমের রাস্তা দেখান প্রফুল। এই তারকাও খাতা খুলতে পারেননি। অন্যদিকে ওভারের পঞ্চম বলে চাপের মুখে নিজের গুরুত্বপূর্ণ উইকেট ছুঁড়ে দেন লুহান ড্রে প্রিটোরিয়াস। তিনি‌ও ফেরেন শুন্য রানে। এরপর যশস্বী জয়সওয়াল ১ রানে এবং রিয়ান পরাগ(Riyan Parag) ৪ রানে আউট হয়ে যাওয়ার কার্যত ম্যাচের বাইরে চলে গেছে রাজস্থান।

দেখুন সেই ভিডিওটি-

দুরন্ত ইনিংস খেলেন ঈশান-

W,W,W.., শূন্য বৈভব, প্রফুল হিঙ্গের বিধ্বংসী বোলিং'এ খেই হারিয়ে দিশেহারা রাজস্থান !! 3
SRH vs RR | Images: Getty Images

আজ প্রথম ইনিংসে হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ হন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রাভিস হেড (Rajasthan Royals)। এইরকম পরিস্থিতিতে মাঠে নেমে চাপের মুখে দাঁড়িয়ে একাই লড়াই চালান ঈশান। তিনি আজ বিপক্ষ বোলারদের কঠিন প্রশ্ন ছুঁড়ে দেন। এই তারকার ব্যাট থেকে আসে ৪৪ বলে দুরন্ত ৯১ রান। ৮ টি চার এবং ৬ টি ছক্কা হাঁকিয়ে ইনিংসটি সাজান তিনি। এরপর দলের হয়ে হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) এবং নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) হাল ধরেন।

ক্লাসেন সংগ্রহ করে নেন ২৬ বলে ৪০ রান। এছাড়াও ১৩ বলে ২৮ রান করে জ্বলে উঠেছিলেন নীতিশ কুমার।‌ শেষে সলিল অরোরার (Salil Arora) ১৩ বলে ২৪ রানে ভর করে শক্তিশালী জায়গায় পৌঁছায় দল। এর ফলে প্রথম ইনিংসে হায়দ্রাবাদ ৬ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে নেয়।

Read Also: “পাঁক জলে হাবুডুবু..”, গিল-বাটলারের ব্যাটে গুজরাটের দুরন্ত জয়, পান্থদের নিয়ে কঠিন ক্লাস ভক্তদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *