এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ উত্তেজনাপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাই সুদর্শন (Sai Sudarshan) হাল ধরেন। তিনি দুরন্ত ইনিংস খেলে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। দুরন্ত শতরান করেন এই তারকা। অন্যদিকে এই রান তাড়া করতে ব্যাট হাতে আজ দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এছাড়াও দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal) দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। শেষে দুরন্ত ফিনিশ করেন টিম ডেভিড (Tim David) এবং ক্রনাল পান্ডিয়া (Krunal Pandya)। ফলে দুরন্ত জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু।
Read More: MI’এর বিরুদ্ধে জয়ের রাতেই ধোনি ধাঁধা! মাঠে নামবেন ‘থালা’ নাকি IPL থেকে ইতি?
চাপ সৃষ্টি করে গুজরাট-

আজ গুজরাট টাইটান্সের হয়ে ওপেনিং করতে নেমে শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে দুরন্ত শুরু করেন সাই সুদর্শন। দুজনে মিলে ৭৬ বলে ১২৮ রানের পার্টনারশিপ গড়েন। তবে এই পার্টনারশিপের বেশিরভাগ রান এসেছিল সইয়ের ব্যাট থেকে। প্রথম ইনিংসে গুজরাট অধিনায়ক ২৪ বলে ৩২ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। তার ব্যাট থেকে ২ টি চার আর একটি ছয় এসেছিল। অন্যদিকে সাই সুদর্শন করেন ৫৮ বলে ১০০ রান। ১১ টি চার এবং ৫ টি ছয় দিয়ে তিনি ইনিংসটি সাজিয়েছিলেন। এর সঙ্গেই ১৬ বলে ২৫ রান করেন জস বাটলার (Jos Buttler)।
এছাড়াও ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) করেন ১২ বলে অপরাজিত ১৯ রান। গুজরাটের হয়ে অভিষেক ম্যাচে ১০ বলে অপরাজিত ২৩ রান এসেছিল জেসন হোল্ডারের (Jason Holder) ব্যাট থেকে। ফলে গিলরা প্রথম ইনিংসে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলে নেয়। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১ টি করে উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) এবং সুয়াশ শর্মা (Suyash Sharma)।
দুরন্ত জয় RCB’এর-

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করতে নেমে জেকব ব্যাথেল (Jacob Bethell) সম্পূর্ণ ব্যর্থ হন। ১০ বলে ১৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর বিরাট কোহলি এবং দেবদত্ত পাড্ডিকাল স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে ৫৯ বলে ১১৫ রানের পার্টনারশিপ গড়েন। ২৭ বলে ৫৫ রান করেন পাড্ডিকাল। তার ব্যাট থেকে আসে ২ টি চার এবং ৬ টি ছয়। অন্যদিকে কোহলি ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এই তারকা ব্যাটসম্যান হাঁকান ৮ টি চার এবং ৪ টি ছয়।
তবে এরপর রজত পাটিদার (Rajat Patidar) ৫ বলে ৮ রানে এবং জিতেশ শর্মা (Jitesh Sharma) ৬ বলে ১০ রানে আউট হয়ে গেলে আরসিবি চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম ডেভিড এবং ক্রনাল পান্ডিয়া ব্যাট হাতে জ্বলে ওঠেন। ডেভিড আজ ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন। ক্রনাল করেন ১২ বলে অপরাজিত ২৩ রান। ৩ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে। ফলে আরসিবি ১৮.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে। ফলে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় তারা। উল্লেখ্য গুজরাটের হয়ে রশিদ খান (Rashid Khan) ২ টি উইকেট সংগ্রহ করেছেন।