গত বছর আইপিএলে (IPL 2026) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড তৈরি করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। এই বছরও রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে দুরন্ত ফর্মে রয়েছে তারা। তবে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে কিছুটা চাপের মুখে পড়েছে ব্যাঙ্গালুরু। অন্যদিকে গুজরাট টাইটান্সও (Gujarat Titans) শেষ ম্যাচে বিশাল ব্যবধানে পরাজিত হয়ে ধাক্কা খেয়েছে। আজ এই দুই দল গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে। দুই দলের একাদশ নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেখতে পাওয়া যাচ্ছে।
Read More: MI’এর বিরুদ্ধে জয়ের রাতেই ধোনি ধাঁধা! মাঠে নামবেন ‘থালা’ নাকি IPL থেকে ইতি?
IPL ম্যাচের সময়সূচি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স
ম্যাচ: ৩৪
তারিখ: ২৪/০৪/২০২৬
ভেন্যু: এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
RCB vs GT Match Preview-

এই বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Haydrabad) হারিয়ে যাত্রা শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত আরসিবি ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে রয়েছে। তবে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয় গতবারের চ্যাম্পিয়নরা। ফিল সল্টের (Phil Slat) দুরন্ত অর্ধশতরানে প্রথম ইনিংসে বেঙ্গালুরু ১৭৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল।
এই রান তাড়া করতে নেমে কেএল রাহুল (KL Rahul) এবং ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) ব্যাটিং’এ হাত ধরে দিল্লি জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে গুজরাট টাইটান্স (Gujarat Titans) এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয়লাভ করেছে। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে ছন্দে ছিল না তারা। কোনো ব্যাটসম্যানের রান ৩০ রানেই পৌঁছায়নি। ৯৯ রানে পরাজিত হয় গুজরাট। এখনও পর্যন্ত জিটি এবং আরসিবি আইপিএলে মোট ৬ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে গুজরাট ৩ টি ম্যাচে এবং বেঙ্গালুরুর ৩ টি ম্যাচে জয়লাভ করেছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু।
RCB’এর একাদশ-
বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সুয়শ শর্মা, জশ হ্যাজেলউড , রসিক সালাম দার,
ইমপ্যাক্ট প্লেয়ার- জ্যাকব বেথেল, ভেঙ্কটেশ আইয়ার, জর্ডন কক্স, মঙ্গেশ যাদব, ভিকি অস্থয়াল
GT’এর একাদশ-
সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, শাহরুখ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, রাহুল তেওয়াটিয়া, মানব সুতার, জেসন হোল্ডার,
ইমপ্যাক্ট প্লেয়ার- গ্লেন ফিলিপস, প্রসিদ্ধ কৃষ্ণা, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু, আরশাদ খান