CSK'এর বিরুদ্ধে ১৩ জন ক্রিকেটার খেলিয়ে বিতর্কে মুম্বাই, প্রশ্নের মুখে হার্দিকদের ভূমিকা !! 1

আইপিএলের (IPL 2026) প্রতিটা ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনা বর্তমানে তুঙ্গে রয়েছে। গতকাল টুর্নামেন্টের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একেবারেই ছন্দে ছিল না হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। প্রথম ইনিংসে বোলিং বিভাগ লড়াই চালালেও সঞ্জু স্যামসন (Sanju Samson) একাই দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয় আবারও সমালোচনার মুখে পড়ে। এর মধ্যেই এবার হার্দিক পান্ডিয়ারা এই ম্যাচে ১৩ জন ক্রিকেটার ব্যবহার করেছে বলে অভিযোগ সামনে এসেছে।

Read More: MI’এর বিরুদ্ধে জয়ের রাতেই ধোনি ধাঁধা! মাঠে নামবেন ‘থালা’ নাকি IPL থেকে ইতি?

Ipl 2026
Sanju Samson | Image: Getty Images

গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুন উন্মাদনা নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে‌। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে চাপের মুখে পড়ে যায় সিএসকে। তবে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন সঞ্জু স্যামসন। এই তারকা ব্যাটসম্যান ৫৪ বলে অপরাজিত ১০১ রান করেন। তার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৬ টি ছয়। ফলে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেন হলুদ বাহিনী।

দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় মুম্বাই। আকিল হোসেন (Akeal Hussain) টপ অর্ডারকে বল হাতে কার্যত ধ্বংস করে দেন। তিনি ৪ ওভারে ১ টি মেডেন এবং মাত্র ১৭ রান দিয়ে মোট ৪ টি উইকেট সংগ্রহ করেন। ফলে মুম্বাই ১৯.০ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায়। ১০৩ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় সিএসকে।

মুম্বাইয়ের বিরুদ্ধে অভিযোগ-

mi-lost-3-stars-before-ipl-play-offs, ipl 2026
Mumbai Indians | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল ঘরের মাঠে বিশাল ব্যবধানে হারের সম্মুখীন হয়ে কোণঠাসা হয়ে পড়েছে।‌ এর মধ্যেই তাদের বিরুদ্ধে ম্যাচে ১৩ জন খেলোয়াড়কে খেলানোর অভিযোগ সামনে এসেছে। উল্লেখ্য গতকাল ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় চোট পান মুম্বাইয়ের মিচেল স্যান্টনার (Mitchell Santner)। দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিং করতে মাঠে নামেননি। ‘কনকাশন সাব’ হিসেবে মাঠে নেমেছিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)।

তার আগে ইমপ্যাক্ট সাব হিসাবে মহম্মদ গজনফারের জায়গায় এসেছিলেন দানিশ মালেওয়ার (Danish Malware)। উল্লেখ্য আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী মাথায় চোট পাওয়া ক্রিকেটারের পরিবর্ত শুধুমাত্র ‘কনকাশন সাব’ ক্রিকেটারকে খেলানো যায়। ফলে কাঁধে চোট পাওয়া মিচেল স্যান্টনারের পরিবর্তে শার্দুলের মাঠে নামা অনেকেই মেনে নিতে পারছেন না। সবচেয়ে বড়ো বিষয় মিচেল প্রথম ইনিংসে নিজের নির্ধারিত ৪ ওভার বোলিং সম্পন্ন করেছিলেন।

Read Also: IPL-এ বঞ্চনার অভিযোগ, বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের RCB-এর এই তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *